Home » Cristiano Ronaldo: বাবার জন্মবার্ষিকীতে গোল উপহার পুত্র রোনাল্ডোর

Cristiano Ronaldo: বাবার জন্মবার্ষিকীতে গোল উপহার পুত্র রোনাল্ডোর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ অক্টোবরঃ হাজার গোলের পথে আরও এক পা বাড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বলে জাল জড়ানো তাঁর অভ্যাস। সেই কাজটাই আবার সোমবার রাতে করলেন পর্তুগিজ মহাতারকা। এশিয়া চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর দল আল নাসের মুখোমুখি হয়েছিল আল রায়ানের। সেই ম্যাচেই করে ফেললেন পেশাদার ফুটবল জীবনের  ৯০৪ তম গোলটি। তবে গোলের পর নতুন ভঙ্গিমায় উদযাপন করতে দেখা গেল সিআরসেভেনকে।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSIONS: মাত্র ১ শতাংশ পাঠক নীচের দেওয়া ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন, আপনি পারবেন?

১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকরের বাবা রমেশ তেন্ডুলকার প্রয়াত হয়েছিলেন। তারপর থেকে শতরান করলেই ব্যাট তুলে, উপরের দিকে তাকিয়ে বাবাকে স্মরণ করতেন মাস্টার ব্লাস্টার্স। সম্ভবত বলতেন, ‘তুমি কি আমার ইনিংসটা দেখলে?’ এবার গোল করে প্রয়াত বাবাকে স্মরণ করলেন এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সাধারণত, গোল করে তিনি কর্ণারের দিকে দৌড়ে গিয়ে সুইইই সেলিব্রেশন করেন। কিন্তু আল রায়ানের বিরুদ্ধে গোল করে তিনি যেই উদযাপনটা করলেন সেটা সুইই নয়। বরং দু’হাত উপরে তুলে অনেকটা সচিনের ভঙ্গিতেই বাবাকে স্মরণ করলেন রোনাল্ডো। কারণ সোমবার ছিল তাঁর প্রয়াত বাবার ৭১ তম জন্মবার্ষিকী। সেদিনই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে গোল করলেন তিনি। ঘরের মাঠে তাঁর গোলের সুবাদে ২-১ গোলে জয় পেয়েছে আল নাসের। রোনাল্ডোদের হয়ে প্রথম গোলটি করেন সাদিও মানে। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান রোনাল্ডো। বাঁ পায়ের বাঁকানো শটে অনবদ্য গোল করেন ৩৯ বছরের তরুণ ফুটবলার। তারপরেই কর্ণার ফ্ল্যাগের কাছে গিয়ে দুহাত আকাশে তুলে উদযাপন করেন তিনি। ম্যাচ শেষে রোনাল্ডো জানিয়েছেন, ‘আজকের গোলটা একটু অন্যরকম। কারণ আজ আমার বাবার জন্মদিন। আজকে তিনি এখানে থাকলে খুশি হতেন। এই গোলটি তাঁর জন্য।’

আরও পড়ুনঃ Antoine Griezman: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ‘দ্যা লিটল প্রিন্স’

বাবা ছিলেন রোনাল্ডোর প্রথম ফুটবল গুরু। ফুটবলার হওয়ার অনুপ্রেরণাও। ২০০৫ সালে তিনি যখন ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন, তখন তাঁর বাবা জোসে দিনিস আভেইরো  প্রয়াত হন। অতিরিক্ত মাদকাসক্তি অকালে কেড়ে নিয়েছিল রোনাল্ডোর বাবাকে। সারা জীবন সেই কারণে মাদকাসক্তি থেকে নিজেকে দূরত্বে রাখেন সিআরসেভেন। ফুটবল মাঠে পুত্রের যশ, খ্যাতি দেখে যেতে পারেননি আভেইরো।

About Post Author