Home » Jasprit Bumrah: সতীর্থ অশ্বিনকে টেক্কা, টেস্ট ক্রিকেটে ফের এক নম্বর বুমরা

Jasprit Bumrah: সতীর্থ অশ্বিনকে টেক্কা, টেস্ট ক্রিকেটে ফের এক নম্বর বুমরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ অক্টোবরঃ ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে ভারত। অনবদ্য পারফরম্যান্স করেছেন দলের ব্যাটার ও বোলারেরা। তাঁদের দাপটেই মাত্র দুই দিনে কানপুর টেস্ট জিতে নজির গড়েছে রোহিত শর্মার দল। অন্যান্য সিরিজের মত এই সিরিজেও নিজের চেনা ফর্মে ছিলেন যশপ্রীত বুমরা । তাঁর আগুনে বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে পড়শি দেশের ব্যাটারেরা। এ বার তারই পুরস্কার পেলেন ভারতীয় বোলার। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে সেরা বোলারদের তালিকায় শীর্ষে চলে গেলেন তিনি।

বছরের শুরুতেও বিশ্বের সেরা টেস্ট বোলার হয়েছিলেন বুমরা । তখনও তিনি পিছনে ফেলেছিলেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে। প্রথম ভারতীয় বোলার হিসেবে আইসিসির সেরা পুরুষ বোলারদের তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন বুমরা। তাঁর আগে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব এই তালিকায় দ্বিতীয় স্থান পেলেও কখনও শীর্ষে পৌঁছতে পারেননি। ভারতের আরও এক কিংবদন্তী পেসার জাহির খান তালিকার তৃতীয় স্থানে ছিলেন। এবার সেই অশ্বিনকে টপকেই দ্বিতীয়বারের জন্য বিশ্বের সেরা বোলার হলেন বুমরা। তালিকার দুই নম্বরে রয়েছেন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্টেই খেলেছেন ভারতের তারকা পেসার। বল করেছেন মোট ৪৯ ওভার। তারমধ্যেই ১১টি উইকেট তুলে নিয়েছেন তিনি। গড় মাত্র ১২.৮২। এই নিয়ে মাত্র ৩৮ টি টেস্টে ১৭০ উইকেট পেয়েছেন ৩০ বছরের পেসার।  

আরও পড়ুনঃ India vs New Zealand: ভারতের বিরুদ্ধে সিরিজের আগে চাপে নিউজিল্যান্ড শিবির, নেতৃত্ব ছাড়লেন সাউদি

আরও পড়ুনঃ India vs Bangladesh: বাংলাদেশকে দুরমুশ করে মাত্র দুই দিনেই কানপুর টেস্ট জয় ভারতের

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: বাবার জন্মবার্ষিকীতে গোল উপহার পুত্র রোনাল্ডোর 

সম্প্রতি প্রকাশিত আইসিসির বিশ্বের সেরা পুরুষ বোলারদের তালিকার প্রথম দশে রয়েছেন তিন ভারতী। ৮৭০ পয়েন্ট পেয়ে শীর্ষে বুমরা। ১ পয়েন্ট পিছনে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন। ৮০৯ পয়েন্ট পেয়ে তালিকার ষষ্ঠ স্থানে রবীন্দ্র জাদেজা। এছাড়াও এই তালিকার তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হেজেলহুড (৮৪৭)। চার নম্বরে যুগ্মভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। দুজনের পয়েন্ট ৮২০। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্সের সৌজন্যে সাত নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য (৮০১)। দশ নম্বরে রয়েছে শাহিন শাহ আফ্রিদি (৭০৯)।

About Post Author