Home » East Bengal: অস্কারের হাতে ক্লেইটন-মহেশদের দায়িত্ব তুলে দিল ইস্টবেঙ্গল

East Bengal: অস্কারের হাতে ক্লেইটন-মহেশদের দায়িত্ব তুলে দিল ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ অক্টোবরঃ  অবশেষে জল্পনায় সরকারি সিলমোহর। ক্লেইটন-মহেশদের কোচ নিযুক্ত হলেন অস্কার ব্রুজো। পঞ্চমীর দিন সমাজমাধ্যমে নতুন কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। তবে এখনই তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেনি তারা। চলতি মরশুমের বাকি ম্যাচগুলির জন্য  দলের দায়িত্ব অস্কারের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার  অস্কারারে নাম সমাজমাধ্যমে ঘোষণা করে ইস্টবেঙ্গল। পোস্টে লেখা হয়, ‘খেলা ঘোরাতে আসছে সে’। ভারতীয় ক্লাবে কোচিং করানোর পূর্ব অভিজ্ঞতা রয়েছে অস্কার ব্রুজোর। ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব মুম্বই সিটি এফসির কোচিং স্টাফ হিসেবে কাজ করেন। মুম্বইয়ের দলের সহকারী কোচ ছিলেন তিনি। তার আগে ২০১২ সালে আই লিগের ক্লাব স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার হাত ধরে ভারতীয় ফুটবলে পা রাখেন অস্কার। তাঁর তত্ত্বাবধানে ২০১৩-১৪ মরশুমে গোয়া প্রোফেসনাল লিগ চ্যাম্পিয়ন হয় স্পোর্টিং। সেখান থেকে মুম্বই সিটি এফসিতে যোগ দেন। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে খুশি অস্কার নিজেও। তিনি জানিয়েছেন, ‘আমি এই সুযোগের পূর্ণ ব্যবহার করতে চেষ্টা করব। ইস্টবেঙ্গলের মত একটা ঐতিহাসিক ক্লাবকে পরিচালনা করা একটা বিশাল দায়িত্ব।  ‘

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: মোহনবাগানের মত এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ছেঁটে ফেলা হবে রোনাল্ডোদের ক্লাবকে?

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: দুঁদে গোয়েন্দাদের মত পর্যবেক্ষণশক্তি থাকলে, নিচের ছবি দুটি থেকে ৫৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করে দেখান

আরও পড়ুনঃ Sarfaraz Khan: ইরানি ট্রফি জয়ের নায়ককে বাদ দিয়েই রঞ্জি ট্রফির প্রথম দুম্যাচের দলঘোষণা মুম্বইয়ের

চলতি মরশুমে দলের লাগাতার ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। তারপর নতুন কোচের সন্ধানে ছিলেন লাল-হলুদ ম্যানেজমেন্ট। একাধিক কোচের নাম উঠে আসে জল্পনায়।  তারমধ্যে অভিজ্ঞ স্প্যানিশ কোচকে বেছে নিল ইস্টবেঙ্গল।  বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে দীর্ঘ ছ’বছর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ব্রুজোর। তাঁর হাত ধরে পেশাদার লিগে চমকপ্রদ পারফরম্যান্স করে বসুন্ধরা। রেকর্ড ১১ টি ট্রফি ঘরে তোলে তারা। পড়শি দেশের অন্যতম সফল কোচও তিনি। তবে গত ৫ জুলাই বাংলাদেশের ক্লাবের সঙ্গে সম্পর্ক শেষ হয় অস্কারের। তারপর  কোনও ক্লাবে যোগ দেননি তিনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল কর্তারা তাঁকে নিযুক্ত করল।

About Post Author