Home » India vs New Zealand: ভারতের বিরুদ্ধে নামার আগে চাপে কিউয়ি শিবির, চোটের কারণে প্রথম টেস্টে নেই দলের তারকা ব্যাটার

India vs New Zealand: ভারতের বিরুদ্ধে নামার আগে চাপে কিউয়ি শিবির, চোটের কারণে প্রথম টেস্টে নেই দলের তারকা ব্যাটার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ অক্টোবরঃ  ভারত সফরের আগে ছন্নছাড়া নিউজিল্যান্ড শিবির। কয়েকদিন আগে দলের নেতৃত্ব ছাড়েন দলের অভিজ্ঞ ক্রিকেটার টিম সাউদি। আসন্ন সফরে দলকে নেতৃত্ব দেবেন টিম ল্যাথাম।  প্রথম টেস্টের আগে আবারও ধাক্কা খেল কিউয়িরা। চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারবেন না দলের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন । তার বদলে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মাইকেল ব্রেসওয়েলকে।  

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৬ অক্টোবর। বেঙ্গালুরু টেস্টে নামার আগে চোট সমস্যায় জেরবার ব্ল্যাক ক্যাপসরা। কুঁচকিতে চোটের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন । শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্টে কুঁচকিতে চোট পান এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। এখনও তিনি সম্পূর্ণ চোটমুক্ত হতে পারেননি। ভারত সিরিজের আগে রিহ্যাবে রয়েছেন। ফলে তাঁকে সিরিজের শুরুতে পাওয়া যাবে না। শেষের দিকে তিনি দলে ফিরবেন। তাঁর বদলে প্রথম টেস্টের জন্য দলে নেওয়া হয়েছে ব্রেসওয়েলকে। নিউজিল্যান্ড নির্বাচক স্যাম ওয়েলস জানিয়েছেন, আগামী দিনের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Optical Illusion: একটু কঠিন ধাঁধা, ৫০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: মোহনবাগানের মত এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ছেঁটে ফেলা হবে রোনাল্ডোদের ক্লাবকে?

আরও পড়ুনঃ Sarfaraz Khan: ইরানি ট্রফি জয়ের নায়ককে বাদ দিয়েই রঞ্জি ট্রফির প্রথম দুম্যাচের দলঘোষণা মুম্বইয়ের

ভারত সিরিজে লাল বলের ক্রিকেটে অভিষেক হতে পারে মার্ক চ্যাপম্যানের। হংকংয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। টি-টোয়েন্টি ও একদিন মিলিয়ে মোট ৯১ ম্যাচ খেলেন তিনি। তারপর নিউজিল্যান্ডের জাতীয় দলে ডাক পান। প্রথম শ্রেনির ক্রিকেটে ইতিমধ্যে নজর কেড়েছেন চ্যাপম্যান। তাঁর সামনে এ বার সুযোগ টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণ করার।  

About Post Author