সময় কলকাতা ডেস্ক, ১১ অক্টোবরঃ মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইরান মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবোল্লাকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে লাগাতার আক্রমণ করছে ইজরায়েল। গাজা স্ট্রিপের এর মত সেখানেও অ্যামবুশ ও গেরিলা আক্রমণ চালাচ্ছে ইজরায়েল। চলছে, আকাশ থেকে ক্রমাগত আক্রমণ।

কিছুদিন আগেই ইজরায়েলি সেনার বিমান হানায় প্রাণ হারিয়েছেন হেজবোল্লার প্রধান হাসান নাসরাল্লা। তাঁর জায়গায় অভিষিক্ত হন হাশেম সফিউদ্দিন। তাঁকে নিশানা করে আক্রমণ শানিয়েছিল ইজরায়েল। ইজরায়েলি হানায় প্রাণ হারায় সফিউদ্দিন। সফিউদ্দিনের মৃত্যুর পর সম্ভাব্য হেজবোল্লা প্রধান হওয়ার কথা ছিল ওয়াফিক সাফার। সেই সাফাকেও কার্যত পৃথিবীর দিকে সাফাই করে দেওয়ার উদ্দেশ্যে বেইরুটে আক্রমণ চালিয়েছিল ইজরায়েল। কিন্তু তাঁকে খতম করতে ব্যর্থ হয় ইজরায়েল। ইজরায়েলি সেনার চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয় সাফা। কিন্তু ইজরায়েলি হানায় প্রাণ হারায় ২২ জন জঙ্গি। আহত প্রায় ১৮৭ জন জঙ্গি। ইজরায়েলি বিমান হারায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেইরুট শহরের একাধিক বহুতল। বহুতলের ধ্বংসস্তূপ এর নিচে আটকে রয়েছে বহু মানুষ ,চলছে উদ্ধার কার্য।
নাসারাল্লার মৃত্যুর পর, তার মৃত্যুর বদলা নিতে ইজরায়েলের আক্রমণ চালায় ইরান। বরাবরই ইরানের মদতপুষ্ট হেজবোল্লা জঙ্গি সংগঠন। ফলে ইরানের প্রতি পাল্টা আক্রমণ করতে পারে ইজরায়েল সেই সম্ভাবনা রয়েছে। এদিকে ইয়েমেনের হুতি, গাজার হামাস, লেবাননের হেজবোল্লা, অপরদিকে ইজরায়েলের শত্রু ইরানের বিরুদ্ধে, ৪ জায়গায় লড়ছে ইজরায়েল। ইজরায়েলকে সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অনেকটা অনিবার্য সে সম্ভাবনা দেখা দিয়েছে। যার প্রভাব পড়ছে বিশ্বের অর্থনীতিতে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক