Home » Golden Crown Stolen: মন্দির থেকে চুরি হয়ে গেল মোদির দেওয়া সোনার মুকুট, সিসিটিভিতে ধরা পড়ল সেই মুহূর্তের ছবি..

Golden Crown Stolen: মন্দির থেকে চুরি হয়ে গেল মোদির দেওয়া সোনার মুকুট, সিসিটিভিতে ধরা পড়ল সেই মুহূর্তের ছবি..

সময় কলকাতা ডেস্ক, ১১ অক্টোবরঃ  হিন্দুধর্মের পবিত্র তীর্থের অন্যতম ৫১ টি শক্তিপীঠ। এই স্থানগুলিতে দেবী দাক্ষায়ণী সতীর দেহের নানান অঙ্গ প্রস্তরীভূত অবস্থায় রক্ষিত রয়েছে বলে বিশ্বাস করেন সনাতন ধর্মাবল্বীরা। সেই শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির। দেশভাগের পর যা বর্তমানে বাংলাদেশে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্যামনগরের ঈশ্বরীপুরে অবস্থিত। ২০২১ সালের ২৭ মার্চ বাংলাদেশ সফরে গিয়ে এই তীর্থপীঠ দর্শনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার প্রতিষ্ঠিত দেবীর জন্য একটি সোনার মুকুটও সঙ্গে নিয়ে যান তিনি। সেই মুকুটটি এবার চুরি হয়ে গে

মন্দিরের পুরোহিত দিলীপ মুখোপাধ্যায় জানিয়েছেন চুরির ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। দুপুর দুটোয় পুজো শেষ করে তিনি মন্দির ছাড়েন। তার কয়েক ঘন্টা পর সাফাইকর্মীরা মন্দিরের ভিতর ঢুকে দেখেন সোনার মুকুট গায়েব হয়ে গিয়েছে। ততক্ষণাৎ স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন। মন্দিরের ভিতরের সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়ে সেই চোরের ছবি। শ্যামনগর থানার পুলিশ আধিকারিক তাইজুল ইসলাম জানান সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে চোরকে শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত চোরকে গ্রেফতার করা যায়নি।

আরও পড়ুনঃ Lionel Messi: মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় অধরা, এগিয়ে গিয়েও ভেনেজুয়েলার বিরুদ্ধে আটকে গেল আর্জেন্টিনা

আরও পড়ুনঃ India Vs Bangladesh: রিঙ্কু-নীতিশদের ‘ডরহীন’ ক্রিকেটে বাংলাদেশকে দুরমুশ করে সিরিজ জয় ভারতের

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: ৯৯ শতাংশ পাঠক ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারেননি, আপনি পারবেন?

দ্বাদশ শতাব্দীর শেষের দিকে একজন ব্রাহ্মণ সাতক্ষীরার এই শক্তিপীঠের বর্তমান মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। পরবর্তী সময়ে ত্রয়োদশ শতকে এই মন্দির সংস্কার করেন লক্ষ্মণ সেন। অবশেষে ষোড়শ শতকে রাজা প্রতাপাদিত্য মন্দিরটি পুনর্নির্মাণ করেন। হিন্দু পুরাণ অনুসারে  এখানে দেবী সতীর হাতের তালু ও পায়ের পাতা পড়েছিল। এখানে দেবী যশোরেশ্বরী রূপে পূজিত হন।  

About Post Author