Home » Madrasa: ‘দেশের সমস্ত মাদ্রাসাগুলিকে আর্থিক সাহায্য বন্ধ হোক’, জাতীয় শিশু শিক্ষা কমিশনের পরামর্শের কারণ কী?

Madrasa: ‘দেশের সমস্ত মাদ্রাসাগুলিকে আর্থিক সাহায্য বন্ধ হোক’, জাতীয় শিশু শিক্ষা কমিশনের পরামর্শের কারণ কী?

সময় কলকাতা ডেস্ক, ১২ অক্টোবর: দেশের সমস্ত মাদ্রাসাগুলিকে আর্থিক সাহায্য প্রদান বন্ধ করতে হবে! এমনটাই বিধান দিয়েছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। সূত্র থেকে জানা গিয়েছে এই বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যগুলিকে চিঠি দিয়েছে কমিশন। পত্র পাঠানো হয়েছে কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকেও।

আরও পড়ুন: রাতে লেডিস টয়লেটে আপত্তিকর অবস্থায় যুবক! চাঞ্চল্যকর পরিস্থিতি বাঁকুড়া মেডিক্যাল কলেজে

মাদ্রাসা প্রতিষ্ঠান গুলি মুসলমান সম্প্রদায়ের শিশুদের শিক্ষার অধিকার খর্ব করছে বলেই দাবি করেছেন শিশু শিক্ষা কমিশন। তাঁদের বক্তব্য, মাদ্রাসা গুলিতে একটি ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য যে শিক্ষা দেওয়া উচিত, তা দেওয়া হয় না। এই নিয়ে সম্প্রতি মাদ্রাসা প্রতিষ্ঠান সম্পর্কিত একটি রিপোর্ট তৈরি করেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। প্রায় ১১ অধ্যায়ের ওই রিপোর্টে কমিশনের মূল পরামর্শ, রাজ্যে রাজ্যে যত মাদ্রাসা আছে, সেখানে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ হোক। এই পদক্ষেপ মাদ্রাসা গুলিকে বন্ধ করার প্রথম পদক্ষেপ বলে মনে করেছেন অনেকেই। কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো শিশু শিক্ষার গুরুত্ব নিয়ে মন্তব্য করেন, ‘‘শিক্ষার অধিকার আইন বা রাইট টু এডুকেশনের (আরটিই ২০০৯) লক্ষ্য হল সমতা, সামাজিক ন্যায় এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা। কিন্তু সেখানে শিশুদের মৌলিক অধিকার এবং সংখ্যালঘুদের অধিকারের মধ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে।’’ কমিশনের অভিযোগ, মাদ্রাসাগুলি শিক্ষার অধিকার সংক্রান্ত আইন মানছে না। কার্যত এবার মাদ্রাসা গুলি বন্ধ করতেই পক্ষপাতী কানুনগোরা। দেশের সমস্ত ইসলাম ধর্মী সম্প্রদায়গুলিকে কমিশন পরামর্শও দিয়েছে, নিজের বাচ্চাকে মাদ্রাসার না পাঠিয়ে কোনও ভালো সরকারি স্কুলে পাঠাতে।

আরও পড়ুন: বারাসাত ১১-র পল্লী : রামকৃষ্ণ মঠের রীতিনীতি মেনে দুর্গা পুজোয় সামাজিক কর্মকাণ্ডের মহোৎসব

আরও পড়ুন:  Chennai Train Accident: করমণ্ডলের স্মৃতি উসকে ফের ট্রেন অ্যাক্সিডেন্ট চেন্নাইয়ে

উল্লেখ্য, ১১ অক্টোবর মহারাষ্ট্রের মন্ত্রিসভা মাদ্রাসায় ডিএড এবং বিএড ডিগ্রি থাকা শিক্ষকদের বড় অঙ্কের বেতনবৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। এই বৃদ্ধি প্রায় দ্বিগুণেরও বেশি। ডিএড থাকা মাদ্রাসার শিক্ষকদের বেতন ৬ থেকে বেড়ে হচ্ছে মাসিক ১৬ হাজার টাকা। এবং মাধ্যমিক স্তরে পড়ানো বিএড ডিগ্রিধারী শিক্ষকদের বেতন ৮ থেকে বেড়ে হয়েছে ১৮ হাজার টাকা। অর্থ্যাৎ মৌলিক বেতনের ওপরে যার বৃদ্ধি ১০০ শতাংশেরও বেশি। কার্যত, বেতন বৃদ্ধির পরের দিনই কমিশনের মাদ্রাসা বন্ধ করার পরামর্শে ফুঁসে উঠেছেন প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষকেরা।

About Post Author