সময় কলকাতা ডেস্ক, ১২ অক্টোবর: করমণ্ডলের স্মৃতি উসকে ফের ট্রেন অ্যাক্সিডেন্ট! এবার দুর্ঘটনার শিকার চেন্নাই। জানা গিয়েছে কাভারাইপেট্টাই স্টেশনের কাছে এই ঘটেছে দুর্ঘটনা। মালগাড়ির পিছনে গিয়ে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী মহীশূর-দ্বারভাঙা বাগমতি এক্সপ্রেস। সূত্রের খবর এক্সপ্রেস ট্রেনটি অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ বাঁধে। চারটি বগি ভুল লাইনে ঢুকে গিয়ে দুর্ঘটনাটি হয়েছে বলে খবর। ঘটনার জেরে আগুন লেগে গিয়েছে বগি গুলিতে। তবে এখনও পর্যন্ত কারও প্রাণ হারানোর খবর সামনে আসেনি।

আরও পড়ুনঃ Tridhara Slogan: ত্রিধারায় স্লোগানকাণ্ড গ্রেফতার ৯ জনের জামিন হাইকোর্টে
প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি ট্রেন। তদন্তকারিদের দাবি, সিগন্যালের সমস্যাই এই দুর্ঘটনার নেপথ্যে রয়েছে। এদিন রাতে গুদুরের দিকে যাওয়ার জন্য বাগমতী এক্সপ্রেসকে সিগন্যাল দেওয়া হয়েছিল। সেই সময় ট্রেনটি লুপ লাইনে ঢুকে পড়ে। যেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। গোটা ঘটনায় একাধিকজন আহত হলেও প্রাণ হারানোর খবর এখনও সামনে আসেনি। বাগমতী এক্সপ্রেসের ১২টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে চেন্নাই সেন্ট্রাল থেকে প্রায় ৪১ কিমি দূরে। আজ, শনিবার দুর্ঘটনার জেরে চেন্নাই-গুদুর সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুনঃ Iran-Israel War: টার্গেট মিস ইজরায়েলের, চোখে ধুলো দিয়ে পালাল হেজবোল্লা নেতা
সূত্রের খবর, রাত ৭টা ৫০ মিনিট নাগাদ এটা পেরামবুর স্টেশন থেকে বাগমতি এক্সপ্রেস ছেড়েছিল। এরপর সেটা কাভারাইপেট্টি স্টেশন পৌঁছয় রাত সাড়ে ৮টা নাগাদ যায়। প্রথমদিকে ১০৯ কিমি প্রতি ঘণ্টায় প্রথমদিকে ট্রেনটি যাচ্ছিল। পরে এটি লুপ লাইনে প্রবেশের পরে গতি কিছুটা কমিয়ে ৯০ কিমি প্রতি ঘণ্টায় নামিয়ে এনেছিল লোকো পাইলট। যদিও তাতে দুর্ঘটনার হাত থেকে বাঁচানো যায়নি ট্রেনটিকে। লুপ লাইনে আগে থেকেই দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা দেয় যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন।
সূত্রের খবর, চারটি এসি কোচ ও দুটি জেনারেল কোচ উলটে গিয়েছে। কতজন মোট আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত
নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা