Home » অনশনে যোগদান আরও দু’ই জুনিয়র চিকিৎসকের, অষ্টম দিনে শারীরিক অবস্থা তলানিতে

অনশনে যোগদান আরও দু’ই জুনিয়র চিকিৎসকের, অষ্টম দিনে শারীরিক অবস্থা তলানিতে

সময় কলকাতা ডেস্ক, ১২ অক্টোবর: ঝড় বৃষ্টি কিংবা উৎসব, সবকিছুকেই উপেক্ষা করে বিগত সাত দিন যাবত অনশনে জুনিয়র চিকিৎসকেরা। মুখ্য সচিব, পুলিশ, সিনিয়র চিকিৎসক কারও পরামর্শ মেনে অনশন ভাঙতে রাজি নন তাঁরা। আরজি করের সুবিচার সহ দশ দফা দাবি নিয়ে আমৃত্যু অনশনের আজ অষ্টম দিন। ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। এর মধ্যেই ফের আন্দোলনকে আরল পোক্ত করে তুলতে ধর্তলায় যোগদান করলেন নতুন দুই জুনিয়র চিকিৎসক।

আরও পড়ুনঃ রাতে লেডিস টয়লেটে আপত্তিকর অবস্থায় যুবক! চাঞ্চল্যকর পরিস্থিতি বাঁকুড়া মেডিক্যাল কলেজে

সূত্রে জানাচ্ছে, শুক্রবার মধ্যরাতে নতুন দুই জুনিয়র চিকিৎসক অনশন মঞ্চে এসে যোগদান করেছেন। অনিকেতের অনুপস্থিতিতে যাতে আন্দোলন শরীরের মত দুর্বল না হয়ে পড়ে, তাই তাঁদের এই পদক্ষেপ। যোগদানকারী দু’জনের, প্ৰথমজন হলেন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ইএনটি বিভাগের পিজিটি ডা. পরিচয় পান্ডা, এবং দ্বিতীয় জন ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের পিজিটি ডা. আলোলিকা ঘড়াই। এই ঘটনার পরেই অনশনরত জুনিয়র চিকিৎসকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। উত্তরবঙ্গে অনশন করছেন ২ জুনিয়র ডাক্তার। যাঁদের মধ্যে ইতিমধ্যেই আশঙ্কা জনক অবস্থা অলোক বর্মার।

আরও পড়ুনঃ ঘটা করে পালিত জার্মানির এসেন শহরের দুর্গাপুজো

আরও পড়ুনঃ রাতে লেডিস টয়লেটে আপত্তিকর অবস্থায় যুবক! চাঞ্চল্যকর পরিস্থিতি বাঁকুড়া মেডিক্যাল কলেজে

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাত থেকে আমরণ অনশনে শামিল জুনিয়র চিকিৎসকরা। কলকাতা মেডিক্যালের তনয়া পাঁজা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা, এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়, কেপিসি মেডিক্যালের সায়ন্তনী ঘোষ হাজরা, এনআরএস মেডিক্যালের পুলস্ত্য আচার্য, আর জি কর মেডিক্যালের অনিকেত মাহাতোরা ছিলেন অনশনকারীদের তালিকায়। তাঁদের শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি হচ্ছে। তাতে উদ্বিগ্ন সিনিয়র চিকিৎসক থেকে পুলিশ সকলেই। ইতিমধ্যে বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বর্তমানে আর জি করের সিসিইউতে চিকিৎসা চলছে তাঁর। শরীরে জলের অভাবই তাঁর অসুস্থতার কারন বলে জানা গিয়েছে। এমতবস্থায় নতুন দু’জনের যোগদান অনশনে অক্সিজেনের জোগান দিয়েছে। কার্যত, অষ্টম দিনেও অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকেরা।

About Post Author