স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ অক্টোবরঃ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচ ভারতের । প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে হরমনপ্রীত কউরদের। কিন্তু জিতলেই শেষ চারে পৌঁছবে না ভারত। তাঁদের নির্ভর করতে হবে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচের দিকে।

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জোর ধাক্কা খেয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে বড় ব্যবধানে। যদিও পরের দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে প্রতিযোগিতায় টিকে রয়েছেন হরমনপ্রীতরা। রবিবার তাঁদের সামনে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ বারের প্রতিযোগিতায় যারা একটিও হারের মুখ দেখেনি। তিনটি ম্যাচের সবকটিতে বড় ব্যবধানে জয় পেয়েছেন অ্যালিসা হিলির দল। খুব বড় অঘটন না ঘটলে শেষ চারে ইতিমধ্যে নিজেদের প্রায় পাকা করে ফেলেছেন তাঁরা। সেই বাঁধা অতিক্রম করেই শেষ চারে পৌঁছতে হবে উইমেন ইন ব্লুদের।
আরও পড়ুনঃ UEFA Nations League: নেশানস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে জয় পর্তুগালের, জিতল স্পেনও
আরও পড়ুনঃ India vs Bangladesh: নিজামের শহরে নবাবিয়ানা ভারতের, বাংলাদেশের বিরুদ্ধে একাধিক রেকর্ড ভাঙলেন সূর্যরা
পরিসংখ্যানের দিক থেকে ক্রিকেটের এই সীমিত ফরম্যাটে অজিদের থেকে পিছিয়ে রয়েছে ভারত। মোট ৩৪ বার দুই দল মুখোমুখি হয়েছে। তারমধ্যে ২৫ বার জয়ী হয়েছে অস্ট্রেলিয়ার মহিলা দল। সেখানে ভারতের জয় মাত্র ৮ বার। একটি ম্যাচে ফলাফল হয়নি। রবিবার আরব আমিরশাহীর শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায়। সূত্রের খবর শ্রীলঙ্কা ম্যাচের দল অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ওপেন করবেন স্মূতি মান্ধানা ও শেফালি বর্মা। তিন নম্বরে নামবেন অধিনায়ক হরমনপ্রীত কউর। চার নম্বরে জেমাইমা রড্রিগেজ। তারপর নামবেন রিচা ঘোষ, দীপ্তি শর্মা, সঞ্জীবন সঞ্জনা, অরুন্ধতি রেড্ড, শ্রেয়াঙ্কা পাটিল, আশা শোভানা ও রেণুকা সিং। এই ম্যাচে জিতে ভারত বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে পারে কিনা সেটাই এখন দেখার।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া