সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৫ অক্টোবর: বর্তমান সময় পাকিস্তানের সবচেয়ে সেরা ব্যাটারের স্থানে দলে জায়গা পেয়েছিলেন কামরান গোলাম । তাই সমর্থকদের উচ্চ প্রত্যাশায় বাড়িতে চাপে ছিলেন তিনি। তবে কথায় আছে আগুনে না ঝলসলে লোহা চমকায় না! জাতীয় দলে অভিষেক ম্যাচেই দুর্দান্ত শতক হাঁকিয়ে পাক দলের হয়ে নজির গড়লেন তিনি। আজ মাঠে নেমেই ২২৪ বলে ১১৮ রান কেরিয়ারের শুরুতেই রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন তরুণ।পাকিস্তানের ৭২ বছরের টেস্ট ইতিহাসে সব থেকে কম বয়সে টেস্টের অভিষেক ম্যাচে শতরান করা ব্যাটসম্যান এখন কামরান গোলাম। এর আগে দলের হয়ে প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন আবিদ আলি। তখন অবিদের বয়স ছিল ৩১ বছর। মঙ্গলবার মুলতানের সেই রেকর্ড ভেঙে দিলেন গোলাম।

আড়ও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিতর্কে বিদ্ধ পাকিস্তান ক্রিকেট
ঘরোয়া ক্রিকেটে ভালো প্রদর্শনের সৌজন্যে বেশ কয়েকদিন ধরেই তাঁর নাম উঠে এসেছিল নির্বাচকদের মুখে। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রাক্তন অধিনায়ক বাবারের জায়গায় তাঁকে দলে নেওয়া হয়েছিল। প্রথম সুযোগেই কেল্লাফতে করতে ছাড়েনি খাইবার পাখতুনখোয়ার ২৯ বছরের তরুণ কামরান গোলাম। গত টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসেই ৫০০ এর বেশি রান করেও ঘরের মাঠে যবনিকা পতন হয়েছিল পাক দলের। বোলারদের কার্যত দুরমুশ করে দিয়েছিল রুট-ব্রুক জুটি। তাই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোয় যেন প্রতিজ্ঞাবন্ধ পাকিস্তান। আর সেই প্রত্যাবর্তনের যুদ্ধে যেন সেনাপতির ভূমিকা পালন করছে গোলাম । এদিন তাঁর সঙ্গ দিয়ে ভালো ব্যাটিং করতে দেখা গেল আরও এক পাক ব্যাটার সাইম আয়ুব। তাঁর ১৬০ বলে খেলা ৭৭ রানের ইনিংস দিন শেষে স্কোরবোর্ডে বড় ছাপ ছেড়েছে। এঁদের দু’জনের অসাধারণ পার্টনারশিপের সৌজন্যে দ্বিতীয় ম্যাচে প্রথম দিনের শেষে পাকিস্তান ৫ উইকেটের পতনে ২৫৯ রানে দাঁড়িয়ে।
আড়ও পড়ুনঃ ICC Women’s T20 World Cup 2024: পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে নিউজিল্যান্ড, বিদায় ভারতের
সম্প্রতি বাংলাদেশের কাছে ঘরের মাঠেই হোয়াইট ওয়াশ হয়েছিল পাকিস্তান। তারপর থেকেই দলে কিছু পরিবর্তন করার চাহিদা দেখা দিয়েছিল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম ম্যাচে হারের নজির গড়তে ছাড়েনি পাক দল। এই মুহূর্তে টেস্ট ইতিহাসে তাঁরাই একমাত্র দল যাঁরা প্রথম ইনিংসে ৫০০ এর বেশি রান করেও ম্যাচ জিততে পারেনি। এই নিয়ে প্রাক্তন ক্রিকেটার বা দেশের ওয়াকিবকাহল মহল সব জায়গা থেকেই সমালোচনা করা হয়েছে দলের পারফরম্যান্স নিয়ে। তাই প্রত্যাবর্তনে মরিয়া পাকিস্তান এদিন বিশ্রামের নামে এই দেশের হয়ে খেলা দশকের সেরা ব্যাটারকে বসিয়ে সুযোগ দিয়েছিল কামরান গোলামকে। এদিন সেই সুযোগ কাজে লাগিয়ে পাক ক্রিকেটের নজিরের খাতায় নাম নথিভুক্ত করলেন।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া