সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবর: আরজি কর কাণ্ডের প্রতিবাদে গতকাল দ্রোহের কার্নিভালে ফের একবার কাতারে কাতারে সাধারণ মানুষকে রাস্তায় নামতে দেখা গেল। নির্যাতিতার বিচারের দাবিতে এখনও টাটকা জনতার ক্ষোভ। এই অবহেই কলকাতা থেকে মাত্র ১১৩ কিমি দূরে ফের নারী নির্যাতনের অভিযোগ উঠে এল। বুধবার কৃষ্ণনগরে মিলল এক তরুণীর পোড়া অর্ধনগ্ন মৃতদেহ। জানা গিয়েছে এদিন কৃষ্ণনগরের রামকৃষ্ণ মিশন আশ্রমপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। সকালে দেহ উদ্ধার হওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

আরও পড়ুন: প্রেসিডেন্সি জেলে সিবিআই, জেরার মুখে পার্থ
পুজোর মধ্যেই একেরপর ধর্ষণের খবর উঠে আসছিল রাজ্যের বিভিন্ন কোন থেকে। বাঁশদ্রোণী, নিউটাউন, জয়নগর, এবার পুজো মিটতেই ফের ধর্ষণ ও খুনের অভিযোগ কৃষ্ণনগরে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ৭টা নাগাদ প্রাতর্ভ্রমণকারীরা জেলা পুলিশ সুপারের অফিসের ঠিক পিছনে তরুণীর দেহ পড়ে থাকতে দেখে। অর্ধদগ্ধ অবস্থায় দেহটি পড়ে ছিল আশ্রমপাড়া বারোয়ারির উল্টো দিকে। অনেকে আশঙ্কা করছেন, ওই তরুণীকে সম্ভবত প্রথমে ধর্ষণ করা হয়েছে, ও পরে প্রমান লোপাটের জন্য মুখ পুড়িয়ে ফেলে দিয়ে গিয়েছে অপরাধীরা। তবে পুলিশ এখনও শনাক্ত করতে পারেনি মৃতাকে কারণ, মুখের অংশটা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। নির্যাতিতাকে চেনা মুশকিল।
আরও পড়ুন: রেড রোডে কার্নিভালের জেরে থাকছে বাড়তি মেট্রো, জেনে নিন সময়সূচি..
এদিন দেহ উদ্ধারের পরই পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ইতিমধ্যেই তাঁরা দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় মিত কুমার মাকোয়ান জানান, ‘‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তরুণীর বয়স ২০ থেকে ২২ বছর। তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। মুখ পুড়ে যাওয়ায় তাঁকে এখনও শনাক্ত করা যায়নি।’’


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?