Home » ইএসআই হাসপাতালে আগুন: এক রোগীর মৃত্যু, কী বললেন হাসপাতাল সুপার?

ইএসআই হাসপাতালে আগুন: এক রোগীর মৃত্যু, কী বললেন হাসপাতাল সুপার?

সময় কলকাতা ডেস্ক, ১৮ অক্টোবর :কাকভোরে ইএসআই হাসপাতালে আগুন , এক রোগীর মৃত্যু। জরুরি ভিত্তিতে চলছে চিকিৎসা । রোগী মৃত্যু নিয়ে পাওয়া গিয়েছে হাসপাতাল সুপারের প্রতিক্রিয়া । আগুনের জন্য রোগীর মৃত্যু হয়নি দাবি করেছেন সুপার।

আরও পড়ুন কৃষ্ণনগর কাণ্ড : কী কী হাড়হিমকরা তথ্য সুস্পষ্ট? ‘কমন ফ্রেন্ড’ কে?

উল্লেখ্য,শিয়ালদহের ইএসআই হাসপাতালে শুক্রবার সকালে হাসপাতালে আগুন লাগে। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ পোস্ট অপারেশন ইউনিটে আগুন লাগে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।কী কারণে আগুন লাগল, তা স্পষ্ট নয়।খবর পেয়ে ১০টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে।প্রবল ধোঁয়ায় হাসপাতাল ঢেকে যায়।
ফলে দমবন্ধ হয়ে আসে রোগীদের। হাসপাতালের একটি সূত্রে  জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি ছিল ৯১ জন রোগী। অভিযোগ উঠছে,এদের মধ্যে দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। রোগীর নাম উত্তম বর্ধন। তিনি বনগাঁর বাসিন্দা। তবে হাসপাতাল সুপার জানিয়েছেন, আগুনে বা দম বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়নি। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। আগুন লাগার খবর পেয়েই হাসপাতালে যান সুজিত বসু। সুজিত বসু অবশ্য অবশ্য জানিয়েছে,ন ৮০ জন রোগী ভর্তি ছিলেন। তিনিও জানিয়েছিলেন মৃত রোগী ক্যান্সার আক্রান্ত ছিলেন ।

কিছু সময়ের জন্য রোগী নিরাপত্তার কারণে খোলা আকাশের তলায় চলে চিকিৎসা। অতঃপর, প্রয়োজনের ভিত্তিতে কিছু রোগীকে মানিকতলা ইএস আই হাসপাতালে স্থানান্তরিত করা হয়।।  সামগ্রিক ভাবে, আগুনের কারণে এখনও আতঙ্কে রয়েছেন রোগীদের আত্মীয় পরিজন ।।

ইএসআই হাসপাতালে আগুন #ইএসআই হাসপাতালে আগুন

আরও পড়ুন সততার নজির গড়লেন উবেরচালক

About Post Author