Home » কৃষ্ণনগর কাণ্ড : কী কী হাড়হিমকরা তথ্য সুস্পষ্ট? ‘কমন ফ্রেন্ড’ কে?

কৃষ্ণনগর কাণ্ড : কী কী হাড়হিমকরা তথ্য সুস্পষ্ট? ‘কমন ফ্রেন্ড’ কে?

সময় কলকাতা ডেস্ক, ১৭ নভেম্বর : কৃষ্ণনগর কাণ্ড :  কৃষ্ণনগরে তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার কি কি ঘটনাকে সামনে আনল? ময়নাতদন্তের পরে কি কি তথ্য হাড়হিমকরা তথ্য সামনে এল? কি কি তথ্য প্রমাণের পথে?  নতুন চরিত্র হিসেবে সামনে আসা  কমন ফ্রেন্ডই বা কে?

১) জীবন্ত অবস্থায় পোড়ানো হয়েছে তরুণীকে। উল্লেখ্য, প্রথম থেকেই অভিযোগ উঠছিল প্রমাণ লোপাটের জন্য ধর্ষণ বা গণধর্ষণের পরে পুড়িয়ে দেওয়া হয়েছে।

২) ফরেনসিক বিশেষজ্ঞ বলেছেন, “অ্যান্টিমর্টম বার্ন পাওয়া গিয়েছে। এখনও বেশ কিছু তদন্তের কাজ বাকি রয়েছে। অ্যাসিড নয়, যা পেয়েছি অ্যান্টিমর্টম বার্নই পেয়েছি।আগুনে পোড়ানো হয়েছে। অ্যাসিডের কোনও প্রমাণ মেলে নি।”

৩)  কৃষ্ণনগর কাণ্ড এ মুহূর্তে যাকে ঘিরে মূলত আবর্তিত অর্থাৎ অভিযুক্ত বিশেষ বন্ধু  বা প্রেমিক রাহুল বসু সাতদিনের পুলিশ হেফাজতে। পুলিশকে কি জানিয়েছেন ? তিনি জানিয়েছেন,তিনি তরুণীর কাছে টাকা পেতেন। তবে তিনি দেখা করতে বলেন নি। আপাতত, রাহুলকে গ্রেফতার করার পুলিশ তাদের এক কমন ফ্রেন্ডকে জিজ্ঞাসাবাদ করছে। জানা গিয়েছে, রাহুল এবং খুন হওয়া তরুণীর এই তরুণীর। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাহুল ব্যাঙ্গালোরে থাকাকালীন চার মাস আগে খুন হওয়া তরুণীর সঙ্গে তার  হৃদ্যতা চরম রূপ নেয়।

৪) সর্বশেষ প্রশ্ন, জীবন্ত অবস্থায় পুড়িয়ে দেওয়ার আগে তরুণীকে ধর্ষণ বা গণধর্ষণ করা হয়েছিল কিনা। পুলিশ সুপারের অফিস থেকে মাত্র ৫০০ মিটার দূরে অর্ধনগ্ন অবস্থায় তরুণীর ঝলসানো দেহ উদ্ধার হয়েছিল। গণধর্ষণ করে জীবন্ত অবস্থায় পুড়িয়ে দেওয়ার আশঙ্কা উড়িয়ে না দেওয়া হলেও  তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেনিয়ে এখনই কিছু বলা সম্ভব নয় বলে  বৃহস্পতিবার জানিয়েছেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।।

আরও পড়ুন Krishnanagar Incident: কৃষ্ণনগর-কাণ্ডে সিট গঠন, তদন্ত করবে সিআইডিও জানালেন এডিজি দক্ষিণবঙ্গ

About Post Author