Home » GST Rules and Health Insurance: বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের, জীবন অ স্বাস্থ্য বিমায় আর থাকছে না জিএসটি

GST Rules and Health Insurance: বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের, জীবন অ স্বাস্থ্য বিমায় আর থাকছে না জিএসটি

সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবর: মোদি সরকারের আমলে যেখানে খুঁটিনাটি পণ্যে জিএসটি (পণ্য ও পরিষেবা কর) দিতেই ভারতবাসী অভ্যস্থ, এবার সেই সরকারই জীবন ও স্বাস্থ্য ও বিমায় জিএসটি না নেওয়ার বড় ঘোষণা করল। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান স্বয়ং এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই খবর সূত্র মারফত।

আরও পড়ুনঃ Rahul Gandhi: ‘বিষ্ণোই গ্যাংয়ের পরবর্তী টার্গেট হওয়া উচিত রাহুল গান্ধী’, মন্তব্যের জেরে বিপাকে ওড়িয়া অভিনেতা

লোকসভা ভোট ২০২৪ এ তৃতীয় বারের জন্য দিল্লিতে সরকার গঠন করেছে বিজেপি। তারপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে চিঠি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ওয়াকিবহাল মহলের ধারণা সেই চিঠি পড়েই জিএসটি মুকুবের দিকে এক ধাপ এগিয়েছে কেন্দ্র সরকার। মমতার চিঠি পাওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁর অনুরোধ কার্যকর করার পথে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিমণ্ডলী বা গ্রুপ অফ মিনিস্টার্স (জিওএম)। যা অর্থমন্ত্রী নিজের উদ্যোগে গঠন করেছেন।

আরও পড়ুনঃ Dhupguri: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নাবালককে বাঁচাল ধূপগুড়ির ডাক্তার, প্রশংসার ঝড় এলাকায়

বিশেষ সূত্রে জানা গিয়েছে, বিমায় এই জিএসটি ছাড়ের সিদ্ধান্ত বেশ কিছু শর্তসাপেক্ষ। শর্তগুলি যেমন, প্রবীণ নাগরিক ছাড়া অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা কভারেজের স্বাস্থ্য বিমায় জিএসটি মকুবের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কভারেজের ৫ লক্ষ টাকার বেশি হলে স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ জিএসটি দিতে হবে গ্রাহকদের হবে। অন্য দিকে বর্তমানে জীবন বিমার টার্ম পলিসি ও পারিবারিক ফ্লোটার পলিসির ক্ষেত্রে ১৮ শতাংশ জিএসটি রয়েছে। এটাও কমিয়ে আনা বা মকুব করার ব্যাপার বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

About Post Author