সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবর : কন্নড় চলচ্চিত্রে নায়ক হিসেবে দীর্ঘদিন ধরেই প্রভাব ফেলে চলেছেন কিচ্চা সুদীপ। মাক্ষীর মত মুভি সারা ভারতে আলোড়ন ফেলেছে। ৫১ বছর বয়সী সুদীপ পরিচালক হিসেবেও কাজ করেছেন। চলচ্চিত্র জগতে তাঁর এই সাফল্যের নেপথ্যে কে রয়েছেন তা একাধিকবার জানিয়েছেন কিচ্চা সুদীপ। তিনি তাঁর বিভিন্ন সাক্ষাৎকার ও আলাপচারিতায় বারবার বলেছেন যে, তাঁর মায়ের প্রভাব তার ক্যারিয়ারে অপরিসীম। চলে গেলেন সরোজা সঞ্জীব।

জনপ্রিয় কন্নড় অভিনেতার মা সরোজা বেশ কিছুদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। রবিবার সকাল অন্ধকার এক সকাল হয়ে দেখা দিল কিচ্চা সুদীপের কাছে। সরোজা সঞ্জীবের চিকিৎসা চলছিল।৮৬ বছর বয়সে ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে প্রয়াত হলেন সুদীপের মা। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করলেও রবিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সরোজা সঞ্জীব। ব্যাঙ্গালোরের অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাতটা নাগাদ বয়সজনিত অসুস্থতায় প্রয়াত হয়েছেন সরোজা সঞ্জীব ।।
সুদীপের সাফল্যের নেপথ্যের মানুষ #সুদীপের সাফল্যের নেপথ্যের মানুষ
আরও পড়ুন East Bengal Vs Mohun Bagan: হাড্ডাহাড্ডির লড়াই করে ডার্বি জয় মোহনবাগানের, হেরেই চলেছে ইস্টবেঙ্গল


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে