সময় কলকাতা ডেস্ক, ২১ অক্টোবর: দশ দফা দাবি নিয়ে সোমবার নবান্নে যাবেন জুনিয়র চিকিৎসকেরা। আজ নিয়ে ১৭ দিন হয়ে গেল ধর্মতলায় অনশনের। জল ছাড়া অন্নের দানা পর্যন্ত মুখে তোলেননি আন্দোলন কারীরা। সরকার,বাংলার তারকা থেকে বিশিষ্ট জনেরা অনশন ভেঙে বাড়ি ফেরার পরামর্শ দিয়েছেন জুনিয়র চিকিসৎসকদের। তারপরেও তাঁরা অবস্থানে অনড়। তাঁদের দাবিদাওয়া নিয়ে কথা বলতে শনিবার অনশন মঞ্চে গিয়েছিয়েন মুখ্য ও স্বরাষ্ট্র সচিব। মনোজ পন্থ মারফত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয় জুনিয়র চিকিৎসকদের। তারপর মনোজ পন্থ ইমেইল করে নবান্নে বৈঠকের আমন্ত্রণ দেন তাঁদের। আজ বিকালে হবে সেই বৈঠক। জট কাটবে? অনশন উঠবে? জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন: অনশন বহাল রেখেই নবান্নে যাওয়ার সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের
গতমাসে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিল জুনিয়র চিকিৎসকেরা। মূল দাবি ছিল কলকাতার সিপি বিনীত গোয়েলের অপসারণ। প্রথমে তাঁদের দাবি মেনে নেয়নি সরকার। অবশেষে মুখ্যমন্ত্রী নিজে ধর্নামঞ্চে গিয়ে কথা বলেছিলেন আন্দোলনকারীদের সঙ্গে। মেনে নিয়েছেন তাঁদের মূল দাবি। তবে আনুসাঙ্গিক দাবিগুলি সব তৎক্ষণাৎ মেনে নেওয়া সম্ভব নয় বলে, সময় চেয়ে নিয়েছিল মুখ্য সচিব। তাঁর প্রতিশ্রুতি ছিল, চিকিৎসকেরা কাজে ফিরুক, তারপর এক এক করে সব দাবি দ্রুতই পূরণ হবে। মনোজ পন্থের কথা মেনে নিয়ে হাসপাতালমুখী হন জুনিয়র চিকিৎসকেরা তবে দাবি সঠিকভাবে মানা না হলে ফের কর্মবিরতিতে নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। হলও তাই। সরকার তাঁদের সব দাবি মেনে নেয়নি বলে অভিযোগ জানিয়ে ফের কর্মবিরতির ডাক দেন আন্দোলনকারী চিকিৎসকেরা। জুনিয়র সঙ্গে কাঁধ মিলিয়ে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে গন ইস্তফা দেন সিনিয়র চিকিৎসকেরাও। জুনিয়র চিকিৎসকদের বেশ কয়েকজন মিলে কলকাতার মধ্যমনি ধর্মতলায় শুরু করেন আমরণ অনশন। সোমবার সেই অনশনের ১৭ তম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অফিসে মুখোমুখি আলোচনায় বসবেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। মুখ্য সচিবের মেইল অনুযায়ী জুনিয়র চিকিৎসকদের সর্বাধিক দশ জন প্রতিনিধি যেতে পারবেন নবান্নের এই বৈঠকে। সেখানেই তাঁদের দাবিদাওয়া নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী। তবে বৈঠকের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন চিকিৎসকদের সমস্ত দাবি তিনি মেনে নিতে রাজি। শুধু স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ মানা হবে না।
আরও পড়ুন: মিলন সর্দার ঘরে ফিরলেন, কিডন্যাপিং-এর দায়ে অভিযুক্ত ‘প্রাক্তন ‘ তৃণমূল নেতা ফিরতেই আবির উৎসব
অনশনরত চিকিৎসকেদের মুখ অনিকেত, পুলস্ত্য, অনুষ্ঠুপ, সৌভিকদের শারীরিক পরিস্থিতি ইতিমধ্যেই তলানিতে। আশঙ্কা জনক অবস্থায় তাঁদের হাসপাতালের জরুরী বিভাগে রেখে চিকিৎসাও হয়েছে। এই অবস্থায় গোটা রাজ্য তাকিয়ে আজকের বৈঠকের দিকে। ডাক্তারদের দাবি মেনে নিক সরকার, চিকিৎসা ব্যবস্থার অচলাবস্থা কাটুক এই আশাতেই প্রহর গুনছেন সুশীল সমাজ। এর মধ্যে শনিবার বিকালে এন আর এস হাসপাতলে বিজি বৈঠক করেছেন জুনিয়র চিকিৎসকেরা। সেই বৈঠক থেকে বেরিয়েই আলদোলনের মুখ দেবাশিষ হালদার সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানালেন, “সব দাবি না মানলে অনশন প্রত্যাহার করা হবে না। সোমবার নবান্নে বৈঠকের পর ঠিক হবে আন্দোলনের আগামী কর্মসূচি।”


More Stories
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি