সময় কলকাতা ডেস্ক, ২৬ অক্টোবর: পড়াশোনার মহল কোটা! সেখানে পড়তে গিয়ে সাফল্য নিয়ে ফিরেছে লাখ লাখ ছাত্রছাত্রীরা। একই সঙ্গে সাফল্য না পেয়ে হতাশা নিয়েও ফিরতে হয়েছে অনেককেই। তার মধ্যেই একজন দিল্লির জামিয়া নগরের ছাত্রী। JEE পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করল ১৭ বছরের তরুণী।

কোটা এমন ঘটনা এই প্রথম নয়। গত মাসেও উচ্চাশার বলি হয়ে আত্মহত্যা করেছে এক নিট পরীক্ষার্থী। এবার সেই রাস্তায় হেঁটেই নিজের জীবন কেড়ে নিলেন দিল্লির ছাত্রী। মৃত্যুর আগে তাঁর লেখা সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেই পত্রে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে না পারায় বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়েছেন মৃতা।
আরও পড়ুন: আধ্যাত্মিকতা আর স্থাপত্যের আশ্চর্য মেলবন্ধনের ভাবনা ধূপগুড়ির এসটিএস ক্লাবের কালীপুজোয়
ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন তরুণী। কার্যত দেশের প্রথম সারির ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি হতে গেলে তাঁকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে হত। সেই পরীক্ষাতেই অকৃতকার্য হয়েছিলেন দিল্লির ১৭ বছরের এই ছাত্রী। যে ধাক্কা সহ্য করতে না পেরে আত্মহত্যার মত চরম সিদ্ধান্ত নেন তিনি। সুইসাইড নোটে মা-বাবার উদ্দেশে ছাত্রী লিখেছেন, “ আমায় ক্ষমা করে দিও তোমরা, আমি পারিনি।”
আরও পড়ুন: India vs New Zealand Test: বারো বছর পর ঘরে টেস্ট সিরিজ হার ভারতের! পুনেতে ইতিহাস গড়ল কিউয়িরা
চলতি বছরেই সেপ্টেম্বরে কিছুটা একই ঘটনা ঘটেছিল রাজস্থানের ‘কোচিং হাব’ কোটায়। ২১ বছরের এক নিট পড়ুয়া নিজেকে শেষ করে দিয়েছিল। নিজের গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছিলেন আত্মঘাতী যুবক। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃতের নাম পরশুরাম। উত্তরপ্রদেশের বারসানায় বাড়ি তাঁর। পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে এখনও পর্যন্ত কোটায় আত্মঘাতী নিট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ জন। গত বছর এই সংখ্যা ছিল ২৯।


More Stories
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
যোনিমুখে বীর্য নিক্ষেপই ধর্ষণের মাপকাঠি নয়, জানাল আদালত