সময় কলকাতা ডেস্ক, ২৬ অক্টোবর: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রসন্ন রায়ের হোটেল ও রিসর্টের সঙ্গে ১৬৩ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছে। প্রসন্নর পাশাপাশি তাঁর স্ত্রী কাজল সোনি রায়ের নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে তদনকারীরা।

এই প্রসন্ন রায় চাকরি দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে বহু চাকরিপ্রার্থীদের কাছ থেকে তুলতেন ঝুড়ি ঝুড়ি টাকা। তাঁর সহায় ছিলেন সংশ্লিষ্ট দুর্নীতির একাধিক বড় মাথা। প্রসন্নের নিয়ন্ত্রণাধীন ৯০ টির বেশি সংস্থার মাধ্যমে এই নিয়োগ দুর্নীতির বিপুল টাকা পাচার হত। প্রসন্নর অফিস থেকে ৩৯০টি সম্পত্তির দলিল ও ‘ডিড’উদ্ধার করে ইডি। টাকা পাচারের জন্য প্রসন্ন, তাঁর স্ত্রী ও সংস্থার নামে ২০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা হয়। ওই অ্যাকাউন্টগুলিতে নিয়োগ দুর্নীতির কয়েক কোটি টাকা জমা হয় বলে অভিযোগ ইডির।
আরও পড়ুন: জলে কোথা থেকে এল বিদ্যুৎবাহী তার,? ভবানীপুরে যুবকের মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ
প্রসন্নর ৯১টি সংস্থার অধীনে রয়েছে বিপুল জমি। এই মর্মে অভিযুক্তের সাফাই, তিনি জমিতে পেঁপে, ক্যাপসিকাম, টমেটো, কলা, বিনস, সরষে-সহ বিভিন্ন ফল ও সবজি চাষ করান। তার থেকেই এত কোটি টাকা আয় করেছেন তিনি। পাল্টা দিয়ে ইডির দাবি, প্রসন্নের জমিতে কোনও চাষবাস হয়নি। তাঁর সমস্ত টাকাটাই দীর্নীতির টাকা। আইনের চোখ এড়াতে জমিগুলিতে চাষের মিথ্যে গল্প সাজিয়েছেন প্রসন্ন।


More Stories
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা