Home » Kolkata Tram: আদালত অনুমতি দিলেই রাস্তা থেকে ট্রাম ট্র্যাক তুলে নেওয়া হবে: ফিরহাদ হাকিম

Kolkata Tram: আদালত অনুমতি দিলেই রাস্তা থেকে ট্রাম ট্র্যাক তুলে নেওয়া হবে: ফিরহাদ হাকিম

সময় কলকাতা, ডেস্ক, ২৭ অক্টোবর: ডব্লিউ বিটিসি কলকাতার রাস্তায় ট্রাম পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছে। এবার রাস্তা থেকে ট্র্যাক তুলে নেওয়ার যে প্রশ্ন করেছিলেন তৃণমূল কাউন্সিলর, তার জবাব দিলেন মেয়র ফিরহাদ হাকিম। আদালতের অনুমতি পেলেই ট্রাম ট্র্যাকগুলি তুলে, রাস্তা সংস্করনের কাজ শুরু করার বার্তা দিয়ে দিলেন মেয়র।

আরও পড়ুন: Minakshi Mukherjee: ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে, পাল্টা অভিযোগ তুলে পুলিশের দারস্থ মীনাক্ষী

৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ কলকাতার রাস্তায় অব্যবহৃত ট্রাম ট্র্যাক গুলি নিয়ে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সরকারকে। তাঁর বক্তব্য, “১০ বছরের বেশি সময় সময় ধরে রাজাবাজার-বাবুঘাট-সহ যে সমস্ত রুটে ট্রাম চলাচল হচ্ছে না, সেই সমস্ত রুটে রক্ষণাবেক্ষণের অভাবে ট্রাম ট্র্যাক ও তার সংলগ্ন রাস্তাগুলির অবস্থা খুব খারাপ। যার ফলে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে, বর্ষাকালে স্কুটার বাইক আরোহীরা দুর্ঘটনার কবলে পড়ছেন। যে সমস্ত রুটে ট্রাম চলাচল করছে না, সেই সমস্ত রুটে ট্রাম ট্র্যাক কত দিনের মধ্যে তোলার কাজ সম্পূর্ণ হবে? ট্র্যাক তোলা ও সংশ্লিষ্ট মেরামতির কাজই বা কত দিনের মধ্যে শেষ হবে? আর ট্র্যাক তোলার পর রাস্তা সংস্কারের দায়িত্ব কার?’’

আরও পড়ুন: ভালোবাসাই মৃত্যুর কারণ : সর্পদংশনে প্রয়াত ইউটিউবার ডিঙ্গো ডিঙ্কেলম্যান

তৃণমূল কাউন্সিলরের প্রশ্নের জবাবে শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানালেন, কলকাতা দ্রুত উন্নত হয়েছে। তবে সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না ট্রাম পরিষেবা। শহারের ব্যস্ততম রাস্তাগুলোয় ট্রাম যানজট তৈরি করছে, সঙ্গে রয়েছে অ্যাক্সিডেন্টের ভয়! তাই আমরা সব রুট বন্ধ করে কেবলমাত্র একটি রুটে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু, বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে। সেই মামলার নিষ্পত্তি হলেই কলকাতা ট্রাম কোম্পানি ট্রাম ট্র্যাক তোলার কাজ করবে। তার পরেই রাস্তা সংস্কারের কাজ করবে কলকাতা পুরসভা।’’

ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত একটি রুটে জয় রাইড হিসাবে ট্রামের ঐতিহ্যকে ধরে রাখতে পক্ষপাতী রাজ্য সরকার। বাকি সব রুটে ট্রাম বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে তাঁরা। যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সিটিসি জানিয়েছিল তাঁরা সরকারের সাহায্য ছাড়াই স্বতন্ত্র ভাবে ট্রাম চালাবে। এই সংক্রান্ত মামলা এখনও উচ্চ আদালাতে বিচারাধীন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ নিতে পারবে না সরকার।

About Post Author