Home » Tanmoy Bhattacharya: “এরাই পোটেনশিয়াল রেপিস্ট”, বামনেতা তন্ময় ভট্যাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মহিলা সাংবাদিকের

Tanmoy Bhattacharya: “এরাই পোটেনশিয়াল রেপিস্ট”, বামনেতা তন্ময় ভট্যাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মহিলা সাংবাদিকের

সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর: সিপিএম নেতা তন্ময় ভট্যাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনল এক মহিলা সাংবাদিক। সমাজ মাধ্যমে লাইভ করে হেনস্থার ঘটনার কথা নেটিজেনদের জানালেন তিনি। লাইভে তিনি জানালেন, ‘চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার।’

আরও পড়ুনঃ টাকা ছিল না কোচিংয়ে পড়ার, ইউটিউব দেখেই সিভিল সার্ভিস পাশ ওড়িশার আদিবাসী তরুণীর

বৈদ্যুতিন সংবাদমাধ্যমে দীর্ঘ্য চার বছর ধরে কাজ করছেন ওই ওই মহিলা সাংবাদিক। বামনেতার কাছে যৌনহেনস্থার শিকার হয়েছেন, অভিযোগ তুলে লাইভে তিনি বললেন, ‘আজ আমার সকালে অ্যাসাইনমেন্ট ছিল। চার বছর ধরে সাংবাদিকতা করছি। এমন ঘটনা আমার সঙ্গে হয়নি। আজ সকালে সিপিএম নেতার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। সেই মতো তাঁর কাছে যাই। এর আগেও ইয়ার্কির ছলে অনেক সময়ই উনি গায়ে, হাতে হাত দিয়েছিলেন। কিন্তু আজ যখন আমার ক্যামেরা পার্সন ক্যামেরার ফ্রেম ঠিক করছিলেন তখন তন্ময়বাবু কোথায় বসব, কোথায় বসব বলে আমার কোলে বসে পড়েন। আমি বিষয়টাকে কোনও ভাবে সামলে নিয়ে ইন্টারভিউ নিই। কারণ এটাই আমার কাজ। মানসিকভাবে খএতটাই অস্বস্তি বোধ হচ্ছিল, যা আমি বিশ্লেষণ করতে পারব না।’

আরও পড়ুনঃ Amit Shah: বঙ্গে এসেই পরিবর্তনের ডাক অমিত শাহের, বনগাঁর মঞ্চ থেকেই নয়া প্রতিশ্রুতি

লাইভটি ছড়িয়ে পড়তেই বামনেতাকে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধীরা। এই মর্মে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, “ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় দলের লোক এই ধরনের কাজ করছে জেনে কষ্ট হচ্ছে। তন্ময় বাবুকে বরাবর খুবই সন্মান করে এসেছি। মানুষটা ভাল। তবে সাংবাদিক মেয়েটি আগেও বহুবার তন্ময় বাবু সহ একাধিক সিপিএম নেতার ইন্টারভিউ করেছেন। কার্যত মনে হচ্ছে না মেয়েটি মিথ্যে বলছে। ওর সঙ্গে ক্যামেরাপার্সনও ছিল। দু’জন মানুষ ভুল দেখতে পারে না। খবরটা শুনেও খারাপ লাগছে। বয়স্ক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেই যদি এই ধরনের অভিযোগ বারবার ওঠে তবে আমরা তরুণরা কোথায় যাব!”

About Post Author