Home » Pakistan Cricket: ব্যর্থতার দায় নিয়ে পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা কার্স্টেনের, পূর্ণ দায়িত্বে গিলেসপি

Pakistan Cricket: ব্যর্থতার দায় নিয়ে পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা কার্স্টেনের, পূর্ণ দায়িত্বে গিলেসপি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ অক্টোবরঃ দীর্ঘদিন পর টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়েছেন শান মাসুদরা। তারপরেই পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্যারি কার্স্টেন । ছয়মাস আগে সাদা বলের ক্রিকেটে দলের দায়িত্ব পেয়েছিলেন ২০১১ সালে বিশ্বজয়ী ভারতীয় দলের কোচ। কিন্তু অল্পসময়ের মধ্যে পাক বোর্ডের সঙ্গে মতবিরোধ তৈরি হয় কার্স্টেনের। প্রাক্তন প্রোটিয়া ওপেনার নিজেই চেয়েছিলেন দায়িত্ব থেকে সরে দাঁড়াতে। সেই ইচ্ছেও বোর্ডের কাছে প্রকাশ করেছিলেন। তাঁর ইস্তফাপত্র অবশেষে গ্রহণ করা  হল।

চলতি বছরের মে মাসে গ্যারি কার্স্টেন পাকিস্তান দলের কোচ নির্বাচিত হন। সাদা বলের ক্রিকেটে তাঁকে কোচ করে পিসিবি। কিন্তু অল্পসময়ের মধ্যেই পাক বোর্ডের সঙ্গে তাঁর একাধিক বিষয়ে বিরোধ তৈরি হয়। কার্স্টেনের একাধিক প্রস্তাবে রাজি হয়নি বোর্ড। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্স্টেনের প্রশিক্ষণে সাফল্য পায়নি দল। সেটাও খুব ভাল চোখে দেখেনি বোর্ড। প্রাক্তন বিশ্বজয়ী কোচের উপর চাপ বাড়তে থাকে।  ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর বোর্ডের কাছে গুরুত্ব বাড়ে লাল বলের কোচ জেসন গিলেসপির। যা ভাল চোখে দেখেননি কার্স্টেন। অবশেষে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কার্স্টেন  ।

আরও পড়ুনঃ VVS Laxman: দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না গৌতম, সূর্যদের কোচিং দেবেন লক্ষণ

আরও পড়ুনঃ Premier League: প্রিমিয়ার লিগে আবার হারল ম্যানচেস্টার ইউনাইটেড, জয় চেলসির

আরও পড়ুনঃ  Premier League: আর্সেনালের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র লিভারপুলের

পাক বোর্ডের পক্ষ থেকে এই খবরে সরকারি সিলমোহর দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন লাল বলের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও শান মাসুদদের দলের দায়িত্ব দেওয়া হচ্ছে গিলেসপিকে। আসন্ন অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সিরিজে প্রাক্তন অজি পেসারকে দেখা যাবে দায়িত্বে।  

About Post Author