Home » Mohammad Shami: বাইশ গজে প্রত্যাবর্তন করছেন শামি, কোথায় খেলতে দেখা যাবে ভারতের তারকা পেসারকে

Mohammad Shami: বাইশ গজে প্রত্যাবর্তন করছেন শামি, কোথায় খেলতে দেখা যাবে ভারতের তারকা পেসারকে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ নভেম্বরঃ এই মুহূর্তে দেশের নির্ভরযোগ্য পেসারদের মধ্যে তিনি অন্যতম। তবে চোটের কারণে দীর্ঘদিন রয়েছেন মাঠের বাইরে। তাঁর দলে ফেরা নিয়েও জল্পনা চলছে ক্রিকেটমহলে। অবশেষে পাওয়া গেল ভাল খবর। প্রায় এক বছরের মাথায় বাইশ গজে ফিরছেন মহম্মদ শামি । জাতীয় অ্যাকাডেমি থেকে পেয়ে গিয়েছেন ছাড়পত্রও।  

ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন ভারতের তারকা পেসার। জানা গিয়েছে, বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে তাঁকে। বুধবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ শুরু হচ্ছে বাংলার। সেই ম্যাচে শামিকে রেখে দল গড়েছেন কর্মকর্তারা। বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন বা সিএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, “বুধবার রঞ্জি ট্রফির এলিট সি গ্রুপে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাংলার। সেই ম্যাচে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন মহম্মদ শামি। যা বাংলা   ও ভারতীয় ক্রিকেট দলের কাছে বিরাট সুখবর। বাংলা দলে তাঁর অন্তর্ভুক্তি দলের জয়ের তাগিদ আরও বাড়াবে।” মঙ্গলবার রাতেই ইন্দোরে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন শামি।  

আরও পড়ুনঃ Afghanistan vs Bangladesh: গুরবাজের শতরান, তৃতীয় একদিনের ম্যাচে হেরে সিরিজ খোয়াতে হল বাংলাদেশকে

আরও পড়ুনঃ Premier League: প্রিমিয়ার লিগে বড় ব্যবধানে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: হাতে সময় ৫৫ সেকেন্ড, নিচের ছবি দুটি থেকে ৩ টি অমিল খুঁজে ধাঁধার সমাধান করুন

গতবছর বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন মহম্মদ শামি । যদিও শোনা যায় চোট নিয়েই বল করেছিলেন বাংলার পেসার। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর চিকিৎসা শুরু হয় তাঁর। বিদেশে তাঁর অস্ত্রোপচার করে দেশে ফেরেন শামি। তারপর দীর্ঘদিন জাতীয় অ্যাকাডেমিতে নিজেকে প্রস্তুত করছিলেন। বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের আগে তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়। শোনা গিয়েছিল তিনি দলে ফিরবেন। কিন্তু তা হয় নি। বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলার জল্পনাও চলছিল। কিন্তু ততদিন অপেক্ষা করতে হবে না ক্রিকেট অনুগামীদের। বাংলার হয়ে বুধবারই প্রত্যাবর্তন ম্যাচে নামবেন দেশের তারকা পেসার। তাঁর প্রত্যাবর্তনে কিছুটা স্বস্তির হাওয়া বইছে বাংলা শিবিরে। কারণ দলের দুই পেসার ঈশান পোড়েল ও গত ম্যাচে দলে অভিষেক হওয়া ঋষভ বিবেকের চোট রয়েছে। ফলে তাঁদের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতে শামির প্রত্যাবর্তন দলের বোলিং আক্রমণকে যে আরও শক্তিশালী করবে, সে কথা নিসন্দেহে বলা চলে।

About Post Author