স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ নভেম্বরঃ মোহনবাগান ক্লাবে ঢুকে ভাঙচুর চালাল সেনাবাহিনী। কয়েকদিন আগে ক্লাবের মূল ফটকের সামনে একটি অস্থায়ী কিয়স্ক তৈরি করা হয়েছিল। সেখান থেকে ক্লাবের নাম ও লোগোঙ্কিত বিভিন্ন সরঞ্জাম বিক্রি করার পরিকল্পনা ছিল ক্লাব কর্তৃপক্ষের। কিন্তু শুক্রবার সেই কিয়স্ক ভেঙে দিল সেনা। শুধু তাই নয় ক্লাবের অনেক ব্যানার ও পোস্টারও সরিয়ে দেওয়া হয়েছে।

কলকাতার ময়দান চত্বর ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রাণাধীন। এই ময়দানে কলকাতার তিন প্রধান-সহ একাধিক ক্লাবের তাঁবু রয়েছে। যেখানে বছরের পর বছর ধরে অনুশীলন করেছেন দিকপাল ফুটবালরেরা। এই তাঁবুর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির শতবর্ষের ইতিহাস। কিন্তু তাঁবুতে সংস্কারজাতীয় কাজের জন্য সেনার অনুমতি বাধ্যতামূলক। অতীতে সেনাবাহিনীর রোষের মুখে পড়তে হয়েছে ময়দানের ছোট-বড় বিভিন্ন ক্লাবকে। এ বারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। গত বুধবার ক্লাব তাঁবুতে মার্চেন্ডাইজ শপের উদ্বোধন করেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। তবে সেই দোকানটি মূলত অস্থায়ী কিয়স্ক। সেখান থেকে ক্লাবের নাম ও লোগো দেওয়া জার্সি, ছাতা, জলের বোতল, কফি মগ-সহ একাধিক জিনিসপত্র পাওয়া যাবে। তবে কিছুদিনের মধ্যেই সেই কিয়স্ক শোভাবাজার রাজবাড়ীতে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ক্লাবের। তার মধ্যে সেনার এই আচরণে হতবাক অনেকে।
আরও পড়ুনঃ UEFA Nations League: ইজরায়েলের কাছে আটকে গেল ফ্রান্স, বেলজিয়ামকে হারাল ইতালি, বড় জয় বেলিংহামদের
আরও পড়ুনঃ FIFA World Cup Qualifier: প্যারাগুয়ের বিরুদ্ধে হার মেসিদের, ড্র ব্রাজিলের
বিশ্বফুটবলে এই মার্চেন্ডাইজ কিয়স্ক বহুদিন ধরে চলে আসছে। বিশেষ করে বিশ্বকাপের সময় স্টেডিয়ামের বাইরে এই ধরনের কিয়স্ক দেখা যায়। সমর্থকদের অনেকের আশা থাকে নিজের প্রিয় ক্লাবের লোগো ও নাম লেখা বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করার। এতে ক্লাবেরও কিছু লক্ষীলাভ হয়ে থাকে। সেই মত এ বার থেকে সমর্থকদের ইচ্ছাপূরণের জন্য এই মার্চেন্ডাইজ শপের সূচনা করেছিল মোহনবাগান। কিন্তু অস্থায়ী কিয়স্কের অনুমতি না থাকায় তা ভেঙে দিল সেনা। শুক্রবার ক্লাবে অনুশীলন ছিল না। তাই ঘটনার সময় কেউ ছিলেন না।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার