স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ নভেম্বরঃ টেস্ট ক্রিকেটে বিরল নজিরগুলির মধ্যে অন্যতম এক ইনিংসে দশ উইকেট। সেই কাজটি করে দেখালেন হরিয়ানার পেসার অংশূল কম্বোজ । রঞ্জি ট্রফিতে তাঁর দলের ম্যাচ চলছে কেরালার বিরুদ্ধে। সেই ম্যাচের প্রথম ইনিংসে দশ উইকেট নিলেন ২২ বছরের কম্বোজ। তাঁর বলেই একে একে প্যাভিলিয়নমুখী হলেন বাবা অপরাজিত, সচিন বেবি, অক্ষয় চন্দ্রনের মত ব্যাটাররা।

রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম এক ইনিংসে দশ উইকেট নিয়ে নজির গড়েছিলেন এক বঙ্গসন্তান। তিনি প্রেমাংশু চট্টোপাধ্যায়। ১৯৫৬-৫৭ মরশুমে অসমের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন। মাত্র ২০ রানের বিনিময়ে দশ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। তার প্রায় তিরিশ বছর পর এক ইনিংসে দশ উইকেট নেন প্রদীপ সুন্দরম। রাজস্থানের এই ক্রিকেটার বিদর্ভের বিরুদ্ধে ৭৮ রানে ১০ উইকেট নিয়েছিলেন। তারপর দীর্ঘ প্রায় চারদশকে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার নজির নেই। এ বার সেই কীর্তি গড়লেন হরিয়ানার পেসার অংশূল কম্বোজ । তাঁর দাপটে শক্তিশালী কেরালার ব্যাটিং লাইনআপ ২১৯ রানের বেশি করতে পারেনি। ৪৯ রান খরচ করে ১০ উইকেট নিলেন তিনি।
আরও পড়ুনঃ UEFA Nations League: ইজরায়েলের কাছে আটকে গেল ফ্রান্স, বেলজিয়ামকে হারাল ইতালি, বড় জয় বেলিংহামদের
আরও পড়ুনঃ IND vs RSA: সিরিজে এগিয়ে রেকর্ডের ছড়াছড়ি সেঞ্চুরিয়নে, কী কী রেকর্ড করল ভারত? জানুন…
রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন হরিয়ানার পেসার। পাশাপাশি ষষ্ঠ ভারতীয় হিসেবে পেলেন এক ইনিংসে দশ উইকেট। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে দশ উইকেট নিয়েছিলেন সুভাষ গুপ্ত। লেগ স্পিনার সুভাষ ভাওয়ালপুর একাদশের হয়ে এই নজির গড়েছিলেন। তারপর ২০০১ সালে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে দশ উইকেট নেন পেসার দেবাশিস মোহান্তি। কিন্তু এক ইনিংসে দশ উইকেটের কথা উঠলেই ভারতীয় ও বিশ্ববাসীর মনে যে নামটা ওঠে, সেটা হল অনিল কুম্বলে। ১৯৯৯ সালে দিল্লিতে পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে দশ উইকেট পেয়েছিলেন।


More Stories
পাকিস্তানের কাছে হেরে হামজার বাংলাদেশের স্বপ্নভঙ্গ
রূপকথার ম্যাচে বদলা নিয়ে শেষ বলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
সাফ ফাইনালে ভারত