Home » Cristiano Ronaldo: বাইসাইকেল ভলিতে চোখ ধাঁধানো গোল রোনাল্ডোর, বড় জয় পর্তুগালের

Cristiano Ronaldo: বাইসাইকেল ভলিতে চোখ ধাঁধানো গোল রোনাল্ডোর, বড় জয় পর্তুগালের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ নভেম্বরঃ দেশের জার্সিতে আবার জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবার রাতে নেশনস লিগের ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল সিআরসেভেনের দেশ। সেই ম্যাচে জোড়া গোল করলেন তিনি। তার মধ্যে একটি গোল করলেন চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে। শুধু তাই নয় সতীর্থকে দিয়ে একটি গোল করালেন। তাঁর দাপটে পোল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে নেশনস লিগের পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করল পর্তুগাল।    

বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সমকালীন ফুটবলারদের বেশিরভাগই ফুটবলকে বিদায় জানিয়েছেন। অনেকে নিজেদের কোচ হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। কয়েকদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ নিযুক্ত করেছে রুবেন আমোরিমকে। তিনি একটা সময় পর্তুগাল দলে রোনাল্ডোর সতীর্থ ছিলেন। কিন্তু তিনি এখনও বহাল তবিয়াতে খেলা চালিয়ে যাচ্ছেন। শুধু যাচ্ছেনই না! শরীরকে শূন্যে ছুঁড়ে গোল করছেন। গোলের জন্য সতীর্থদের বল সাজিয়ে দিচ্ছেন। তাঁর জোড়া গোলেই শুক্রবার পোল্যান্ডকে বড় ব্যবধানে হারাল পর্তুগাল।

আরও পড়ুনঃ South Africa vs India: জোহানেসবার্গে প্রোটিয়াদের বিরুদ্ধে নজিরের ছড়াছড়ি, দেখে নিন একনজরে..

আরও পড়ুনঃ South Africa vs India: সঞ্জু-তিলকের ব্যাটিং তাণ্ডব, ওয়ান্ডারার্সে সিরিজ জয় ভারতের

আরও পড়ুনঃ Optical Illusion: মাত্র ৫ শতাংশ পাঠক ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পেরেছেন, আপনিও কি তাদের একজন?

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। ৫৯ মিনিটে দলের হয়ে গোলের খাতা খুলেছিলেন রাফায়েল লিয়াও। ৭২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপর ৮০ ও ৮৩ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান যথাক্রমে ব্রুনো ফার্নান্ডেজ ও পেদ্রো নেটো। তবে ম্যাচের সেরা গোলটি আসে ৮৭ মিনিটে। ডানদিক থেকে ক্রস তোলেন ভিটিনহা। শরীরকে শূন্যে ছুঁড়ে সেই বলকে জালে জড়িয়ে দেন ৩৯ বছরের তরুণ রোনাল্ডো। পরের মিনিটে পোল্যান্ড একটি গোল শোধ করলেও খেলায় ফেরার জন্য তা অনেকটা দেরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ৫-১ গোলে জিতে মাঠ ছাড়ে পর্তুগাল।

About Post Author