Home » UEFA Nations Legaue: সেয়ানে সেয়ানে ম্যাচে সুইজারল্যান্ডকে হারাল স্পেন

UEFA Nations Legaue: সেয়ানে সেয়ানে ম্যাচে সুইজারল্যান্ডকে হারাল স্পেন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ নভেম্বরঃ অপরাজিত থেকেই উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছল স্পেন। সোমবার রাতে ঘরের মাঠে তারা হারিয়ে দিল সুইজারল্যান্ডকে। তবে এই ম্যাচ জিততে বেশ বেগ পেতে হয়েছে ইউরোজয়ীদের। দু’বার এগিয়ে গিয়েও সমতা ফিরিয়েছিল সুইসরা। সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করেন ব্রায়ান জারাগোজা । শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ের ফলে গ্রুপ পর্বের ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয় ও একটি ম্যাচে ড্র করেছে দে লা ফুয়েন্তের শিষ্যরা।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy: বর্ডার-গাভাস্কার ট্রফির আগে চরমে বাগযুদ্ধ, গম্ভীরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন অজি অধিনায়ক

আরও পড়ুনঃ UEFA Nations League: ম্যাচ চলাকালীন লুটিয়ে পড়লেন হাঙ্গেরির কোচ, নেদারল্যান্ডস জিতল ৪-০ গোলে

ক্যানারি আইল্যান্ডের এস্তেদিও দ্যা টেনেরিফে স্টেডিয়ামে প্রথমে গোলের খাতা খুলেছিল স্পেন। ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইয়েরেমি পিনো। বিরতির সময় ১-০ গোলে এগিয়ে ছিল আয়োজকরা। কিন্তু দ্বিতীর্ধে ম্যাচের চিত্রনাট্যের নাটকীয় পরিবর্তন হয়। ৬৩ মিনিটে সমতায় ফেরে সুইসরা। গোল করেন জোয়েল মন্টেইরো। তবে পাঁচ মিনিটের মধ্যে আবারও এগিয়ে যায় স্পেন। স্কোরবোর্ড ২-১ করেন ব্রায়ান গিল। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে সেই গোল শোধ করেন সুইজারল্যান্ডের অ্যান্ডি জেকিরি। ৯০ মিনিটের শেষে ফলাফল ছিল ২-২। সংযুক্ত সময়ে পেনাল্টি পায় স্পেন। গোল করে দলের জয় নিশ্চিত করতে ভুল করেননি ব্রায়ান জারাগোজা ।

আরও পড়ুনঃ Nations League: নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র রোনাল্ডোহীন পর্তুগালের

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: মাত্র ৫ শতাংশ পেরেছেন ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে, আপনি পারবেন?

লিগ এ গ্রুপ চারেরর অন্য ম্যাচে ড্র করেছে সার্বিয়া ও ডেনমার্ক। দুই অর্ধের লড়াইয়ে কোনও দল গোলের খাতা খুলতে পারেনি। এই গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা আগেই পাকা করেছিল স্পেন। সার্বিয়ার বিরুদ্ধে ড্র করে দ্বিতীয় দল হিসেবে নকআউটে চলে গেল ডেনমার্ক। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮। সমসংখ্যক ম্যাচে ৬ ও ২ পয়েন্ট পেয়ে যথাক্রমে তিন ও চার নম্বরে রয়েছে সার্বিয়া ও সুইজারল্যান্ড।   

About Post Author