স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ নভেম্বরঃ ভারতীয় ফুটবলে লজ্জার বছর। চলতি বছরে জয় অধরাই রয়ে গেল ভারতীয় ফুটবল দলের। সোমবার বছরের শেষ ম্যাচে নেমেছিল মানোলো মার্কুইজের শিষ্যরা। মালয়েশিয়ার বিরুদ্ধে সেই প্রদর্শনী ম্যাচ শেষ হল ১-১ গোলে।

আরও পড়ুনঃ UEFA Nations Legaue: সেয়ানে সেয়ানে ম্যাচে সুইজারল্যান্ডকে হারাল স্পেন
আরও পড়ুনঃ Nations League: নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র রোনাল্ডোহীন পর্তুগালের
মালয়েশিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রদর্শনী ম্যাচে নেমেছিল ভারত। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দলে একাধিক বিদেশি থাকলেও ফিফা ক্রমতালিকায় ভারতের নিচেই রয়েছে। হায়দবাদে সেই দলের বিরুদ্ধে জিতবে এমনটাই আশা করেছিল ভারতীয় ফুটবলের অনুরাগীরা। কিন্তু তাদের আশায় জল ঢেলে দিল গোলরক্ষক গুরপ্রীত সিং সাধুর একটি শিক্ষানবিশি ভুল। ১৯ মিনিটের মাথায় বল ক্লিয়ার করতে বক্স থেকে অনেকটা উপরে উঠে যান গুরপ্রীত। অনেকটা জার্মানির ম্যানুয়েল নয়্যারের মত। কিন্তু সেই বলের নাগাল আগেই পেয়ে যান মালয়েশিয়ার পাউলো জোশুয়ে। তারপর গোল করতে আর ভুল করেননি। সফরকারী দল আরও একটি সুযোগ পেয়েছিল। মোহনবাগানের আপুইয়ার ভুলে গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল মালয়েশিয়া। কিন্তু সেযাত্রায় বাঁচিয়ে দেন আনোয়ার আলি। গোল হজম করে আক্রমণে গতি বাড়ায় ভারত। প্রথমার্ধের নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে আয়োজকদের হয়ে গোলশোধ করেন রাহুল ভেকে। কর্ণার থেকে ঠিকানা লেখা বল ভাসিয়েছিলেন ব্রেন্ডন ফার্নান্ডেজ। সেই বলকে মাথা ছুঁইয়ে জালে জড়িয়ে দেন দলের সাইড ব্যাক। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ১-১।
আরও পড়ুনঃ Shi Lanka Vs New Zealand: শ্রীলঙ্কার নবজাগরণ, টেস্টের পর ওডিআইতেও উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে
দ্বিতীয়ার্ধেও গোলের অসংখ্য সুযোগ তৈরি করলেন লালরিনজুয়ালা ছাংতেরা। অভিষেক ম্যাচেই নজর কাড়লেন ইরফান ইয়াদওয়াদ। দুই প্রান্ত ধরে বারবার আক্রমণে লোক বাড়াচ্ছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত বিপক্ষের বক্সে গিয়ে খেই হারাল মার্কুইজের ছেলেরা। শেষের দিকে মালয়েশিয়ার এক ফুটবলারের হেড অল্পের জন্য পোস্টে লেগে ফেরে। না হলে হেরেই মাঠ ছাড়তে হত ভারতকে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার