স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ নভেম্বরঃ নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের ম্যাচ শেষ হল অমীমাংসিত। সোমবার রাতে স্প্লিটে দুই দলই একটি করে গোল করেছে। পোল্যান্ডকে পাঁচ গোলে হারিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছিল পর্তুগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া মাঠে নেমেছিল তারা। তারপরেও অপরাজিত থেকেই পরের পর্বের যোগ্যতা অর্জন করে ফেলল রবার্তো মার্টিনেজের শিষ্যরা।

বিশ্বকাপ ও ইউরো কাপে দলের পারফরম্যান্স আশা ব্যঞ্জক ছিল না। উয়েফা নেশনস লিগে দুরন্ত শুরু করেছে পর্তুগাল। গ্রুপ পর্বের ছয় ম্যাচের একটিতেও হারেনি দল। চারটি জয় পেয়েছে। ড্র করেছে দুটি। তারমধ্যে পোল্যান্ডের মত শক্তিশালী দলের বিরুদ্ধে পাঁচ গোলে জয় দলের ফুটবলারদের মনোবল বৃদ্ধি করেছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রোনাল্ডোকে ছাড়া নেমেও হারতে হয়নি। যদিও এই ম্যাচেও তিন পয়েন্ট পেতেই পারত তারা। ৩৩ মিনিটে জোয়াও ফেলিক্সের করা গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। ভিটনহার পাস থেকে গোল করেন তিনি। বিরতির সময় এগিয়ে ছিল ইউরোপের সেলেকাওরা। দ্বিতীয়ার্ধে যদিও সেই গোল ধরে রাখতে পারেনি। ৬৫ মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেন ক্রোট ডিফেন্ডার ভার্দিওল। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে আর পরিবর্তন হয়নি। এই ড্রয়ের ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ক্রোয়েশিয়া।
আরও পড়ুনঃ Shi Lanka Vs New Zealand: শ্রীলঙ্কার নবজাগরণ, টেস্টের পর ওডিআইতেও উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে
এই গ্রুপের অন্যম্যাচে স্কটল্যান্ড ২-১ গোলে হারিয়ে দিয়েছে পোল্যান্ডকে। জন ম্যাকগিনের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল স্কটরা। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় পোল্যান্ড। ম্যাচের সংযুক্ত সময়ে গোল করে স্কটল্যান্ডের জয় নিশ্চিত করেন অ্যান্ড্রু রবার্টসন। এই জয়ের ফলে ৬ ম্যাচে সাত পয়েন্ট পেয়ে তিন নম্বরে রইল স্কটল্যান্ড। সমসংখ্যক ম্যাচে চার পয়েন্ট পেয়ে সবার নিচে পোল্যান্ড।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার