Home » East Bengal: মহেশ-নন্দার পরিবর্তে দুই তরুণে ভরসা অস্কারের, অনুশীলনে যোগ দিলেন হেক্টর

East Bengal: মহেশ-নন্দার পরিবর্তে দুই তরুণে ভরসা অস্কারের, অনুশীলনে যোগ দিলেন হেক্টর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ নভেম্বরঃ আন্তর্জাতিক বিরতি শেষ। চলতি সপ্তাহ থেকেই আইএসএল অভিযানে নামতে চলেছে দেশের প্রথম সারির ক্লাবগুলি। তবে ইস্টবেঙ্গলের এই সপ্তাহে ম্যাচ নেই। আগামী শুক্রবার অর্থাৎ ২৯ নভেম্বর ঘরের মাঠে খেলবে লাল-হলুদ ব্রিগেড। তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। গত ম্যাচে মহামেডানের বিরুদ্ধে পয়েন্টের খাতা খুললেও লাল-কার্ড দেখেন দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার নন্দা কুমার শেখর ও মহেশ নাওরেম সিং। স্বভাবতই পাহাড়ের দলের বিরুদ্ধে খেলতে পারবেন না কেউই। তাঁদের পরিবর্ত হিসেবে দু’জন তরুণ ফুটবলারের উপর আস্থা রাখছেন কোচ অস্কার ব্রুঁজো। অন্যদিকে দেশ থেকে ফিরে অনুশীলনে যোগ দিলেন ডিফেন্ডার হেক্টর উতসে।

মহামেডান ম্যাচের পর অনেকটা বিরতি পেয়েছে ইস্টবেঙ্গল। তবে গত শনিবার থেকেই নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। দলের দুই অস্ত্রকে পাওয়া যাবে না ধরেই, দলের দুই তরুণ ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায় ও পিভি বিষ্ণুর উপর বাড়তি নজর দিচ্ছেন অস্কার ব্রুঁজো। অনুশীলনে এই দুই তরুণের পিছনে অনেকটা সময় দিতেও দেখা গিয়েছে তাঁকে। ফলে ধরে নেওয়াই যায় দুই প্রান্ত ধরে আক্রমণে দেখা যাবে সায়ন-বিষ্ণু জুটিকে। কলকাতা লিগে দুজনেই অনবদ্য ফুটবল খেলেছেন। আইএসএলেও সুযোগ পেয়েও নিজেদের প্রমাণ করার মরিয়া চেষ্টা করেছেন। তারই পুরস্কার পেতে চলেছেন দুজনে।

আরও পড়ুনঃ Border Gavaskar Trophy “শূন্য থেকে শুরু করতে হবে…” নিউজিল্যান্ড সিরিজ ভুলে পার্থে নতুন শুরু চান বুমরা  

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: হাতে মাত্র ৫০ সেকেন্ড, নিচের দেওয়া ছবি দুটি থেকে জলদি ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

আরও পড়ুনঃ Lionel Messi: ভারতের মাঠে ষাট হাজার সমর্থকের সামনে খেলবেন লিওনেল মেসি

ইস্টবেঙ্গল ভক্তদের জন্য ভাল খবর। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন রক্ষণের অন্যতম ভরসা হেক্টর উতসে। মহামেডান ম্যাচে আগে চোট সারাতে স্পেনে চলে গিয়েছিলেন তিনি। কয়েকদিন ধরেই কথা চলছিল তিনি দ্রুত ফিরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। অবশেষে সমর্থকদের চিন্তা কমিয়ে তিনি দলের অনুশীলনে যোগ দেন। তবে এখনও বল পায়ে অনুশীলন করেননি। মাঠের ধারে রিহ্যাব করতে দেখায় যায় তাঁকে। মাঠে কয়েকপাক দৌড়িয়েও নেন। পাশাপাশি জাতীয় শিবির থেকে দলে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন আনোয়ার আলি, জিকসন সিংরাও। ফলে আশা করা যায় মহেশ-নন্দা না থাকলেও নর্থ ইস্টের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে ইস্টবেঙ্গল।

About Post Author