স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ নভেম্বরঃ আর কয়েকঘন্টার অপেক্ষা। অস্ট্রেলিয়ার পার্থে প্রথম টেস্ট দিয়ে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। তবে তার আগেই স্বস্তির খবর ভারতীয় শিবিরে। দলের সঙ্গে যোগ দিতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা। তা হলে পার্থ টেস্টে খেলতে দেখা যাবে হিটম্যানকে?

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: হাতে মাত্র ৫৫ সেকেন্ড, নিচের দেওয়া ছবি দুটি থেকে জলদি ৩ টি পার্থক্য খুঁজে বার করুন
জানা গিয়েছে, জল্পনা শেষ করে ডনভূমে দলের সঙ্গে যোগ দিতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আগামী ২৪ নভেম্বর তিনি পৌঁছবেন অস্ট্রেলিয়া। ফলে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না। কারণ পার্থে প্রথম টেস্ট শুরু হতে চলেছে শুক্রবার অর্থাৎ ২২ নভেম্বর। রোহিত যখন অস্ট্রেলিয়া পৌঁছবেন, তখন ম্যাচের তিনদিন খেলা হয়ে যাবে। ফলে এই ম্যাচে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী পার্থ টেস্টে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা।
আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: হাতে মাত্র ৫০ সেকেন্ড, নিচের দেওয়া ছবি দুটি থেকে জলদি ৩ টি পার্থক্য খুঁজে বার করুন
আরও পড়ুনঃ FIFA World Cup Qualifier: মার্টিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টনা, গারসেনের গোলে মান রক্ষা ব্রাজিলের
আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। দুই ম্যাচের মধ্যে সময় রয়েছে ন’দিন। অ্যাডিলেড টেস্টে খেলবেন অধিনায়ক রোহিত শর্মা। সন্তান জন্ম নেওয়ার জন্য জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন রোহিত। গত শুক্রবার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন রোহিতের স্ত্রী ঋতিকা সাজদে। তারপর জল্পনা চলছিল রোহিতের অস্ট্রেলিয়া সফর নিয়ে। রোহিতের ছুটি নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারেননি ভারতের দুই প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার ও সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও ছুটির সিদ্ধান্তে রোহিত পাশে পেয়েছিলেন প্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটার ট্রাভিস হেডকে। আপাতত জল্পনার অবসান ঘটিয়ে অ্যাডিলেড টেস্টে দলে ফিরতে চলেছেন রোহিত।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর