Home » দাদাগিরির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে! অভিযোগকারী পঞ্চায়েতের তৃণমূল সদস্য

দাদাগিরির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে! অভিযোগকারী পঞ্চায়েতের তৃণমূল সদস্য

সময় কলকাতা ডেস্ক, ২৩ নভেম্বর: মুখ্যমন্ত্রী তথা  দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কর্মীদের সংযত থাকতে বলেছিলেন। বিভিন্ন সভায় তাঁকে কর্মীদের দুর্নীতি থেকে দূরে থাকার কথা বলতে শোনা গিয়েছিল। কিন্তু দলনেত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে তোলাবাজি, গুন্ডাগিরী সহ একাধিক দুর্নীতি! তৃণমূলের বারাসাত সাংগঠনিক  জেলার এক গুরুত্বপূর্ণ পদাধিকারীর ঘনিষ্ট খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরিফ গাঁজির বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ উঠলো। অভিযোগকারী কোনও বিরোধী দলের সদস্য নয়। তিনি খোদ তৃণমূল কংগ্রেসের ওই পঞ্চায়েতের সদস্য আলিম উদ্দিন মন্ডল। শুধু তাই নয়, প্রধানের দাদা মহম্মদ জুম্মান গাঁজিও তার ভাই আরিফ গাঁজির বিরুদ্ধে অভিযোগ করেন। গ্রামবাসীদের মধ্যেও পঞ্চায়েত প্রধান আরিফ গাঁজির বিরুদ্ধে ক্ষোভ তুষচাঁপা আগুনের মত ধিকিধিকিয়ে জ্বলছে।

আরও পড়ুন: দ্বিতীয় দিনে বদলে গেল ভারতীয় ব্যাটিংয়ের চালচিত্র, অজি বোলারদের পরীক্ষা নিচ্ছেন যশস্বী

পঞ্চায়েত সদস্য আলিম উদ্দিন মন্ডলের অভিযোগ, শনিবার সকালে প্রধানের ভাইপো রাজু গাঁজি তাদের বাড়ির সামনে থেকে যাওয়ার সময় তার  মাকে কটুক্তি করেন। এই আচরণের প্রতিবাদ করেন পঞ্চায়েত সদস্য আলিমুদ্দিন মন্ডল। এবং পরবর্তী সময়ে ওই পঞ্চায়েত সদস্য তাঁর মাকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে গেলে এলাকায় পঞ্চায়েত প্রধান ও তার ভাইপো  দলবল নিয়ে এসে হুজ্জুতি শুরু করেন। এই অভিযোগ নিয়ে দত্তপুকুর থানার দ্বারস্থ হন  অভিযোগকারী পঞ্চায়েত সদস্য। ঘটনা তদন্ত নেমেছে দত্তপুকুর থানার পুলিশ।

About Post Author