Home » ব্ল্যাকমেল করে বারবার গণধর্ষণ : অভিযুক্তদের হয়ে লড়তে সাফ না করে দিলেন আইনজীবীরা

ব্ল্যাকমেল করে বারবার গণধর্ষণ : অভিযুক্তদের হয়ে লড়তে সাফ না করে দিলেন আইনজীবীরা

সময় কলকাতা ডেস্ক, ২৩ নভেম্বর : বিশাখাপত্তনম গণধর্ষণ কাণ্ড :  ধর্ষকদের হয়ে আইনজীবীরা কেউ লড়বেন না। আইনজীবীরা  আইনের ছাত্রীর গণধর্ষণে অভিযুক্তদের হয়ে লড়বেন না এমনটাই শনিবার সাফ জানিয়ে দিলেন। বিশাখাপত্তনম বার কাউন্সিল ঘোষণা করেছে যে আইনের ছাত্রীর গণধর্ষণে অভিযুক্তদের পক্ষে কাউন্সিলের কোনও আইনজীবী লড়ছেন না।

শুক্রবার আদালতের সামনে বার অ্যাসোসিয়েশনের সভাপতি বেভারা সত্যনারায়ণের নেতৃত্বে বিক্ষোভ চলাকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবাদী আইনজীবীরা গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন, এবং নারীর বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ হিসেবে একে দেখছেন।

প্রতিবাদ সভায় সত্যনারায়ণ গণধর্ষণকে গভীর দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার ও পুলিশকে আহ্বান জানিয়েছেন।
তিনি ভুক্তভোগী ও তার পরিবারকে বিশাখাপত্তনম বার অ্যাসোসিয়েশন থেকে আইনি ও নৈতিক সমর্থনের আশ্বাস দিয়েছেন।

সত্যনারায়ণ ছাত্রীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে একটি স্বচ্ছ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।তিনি আরও জানিয়েছেন, “মহিলাদের অবশ্যই গণধর্ষণের মতো অপরাধ থেকে রক্ষা করতে হবে, এবং যত প্রভাবশালী হোক না কেন অপরাধীদেরঅবশ্যই জবাবদিহি করতে হবে। ”

উল্লেখ্য,বুধবার বিশাখাপত্তনমে ২০ বছর বয়সী এক আইনের ছাত্রীকে যৌন নিপীড়ন, ধর্ষণ এবং ব্ল্যাকমেইলের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বারবার তাকে গণধর্ষণ করায় আইন ছাত্রী আত্মঘাতী হতেও চেষ্টা করে।পুলিশ জানিয়েছে , অভিযুক্তরা নির্যাতিতা আইনের ছাত্রীকে একাধিকবার যৌন নিপীড়ন করেছে এবং তারপরে  যৌন নির্যাতন ও ধর্ষণের সময় তৈরি করা ভিডিওগুলি ব্যবহার করে তাকে ব্ল্যাকমেল করেছে এবং বারংবার ধর্ষণ করে। শনিবার আইনজীবীরা জানিয়ে দিলেন , অভিযুক্তর হয়ে কেউ লড়বেন না।।

বিশাখাপত্তনম গণধর্ষণ কাণ্ড #বিশাখাপত্তনম গণধর্ষণ কাণ্ড

আরও পড়ুন OPTICALILLUSION: জিনিয়াসদের জন্য এই ধাঁধা, ৩০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করুন ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য

About Post Author