সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২৪ নভেম্বর: প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়! দ্বিতীয় ইনিংসে একাই একশো যশস্বী। অজি বোলার গুঁড়ো করে নজির গড়লেন বাইশ বছরের তরুণ ব্যাটার। পারথে ভারতীয় হিসাবে গড়ে ফেললেন এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। একইসঙ্গে সতীর্থ কে এল রাহুলকে নিয়ে গড়লেন অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক রানের ওপেনিং পার্টনারশিপ। অজিভূমে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি। নিজেকে শ্রেষ্ঠ প্রমান করতে আর কি বা চাই! তরুণ তুর্কির ব্যাটিংয়ের সামনে কোমড় ভেঙে গেল অজি বোলিং লাইন আপের। যশস্বীকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সুনীল গাভাস্কারের মত একাধিক ক্রিকেটের কিংবদন্তি।

আরও পড়ুনঃ Mohun Bagan: স্টুয়ার্টকে ছাড়াই জামশেদপুর অভিযানে নামছে মোহনবাগান, কী হবে মোহনবাগানের প্রথম একাদশ?
শুরু থেকেই ছেলেটির মধ্যে রানের খিদে, একাগ্রতা, জেদ অতুলনীয়। বাকিদের মত ঝাঁ চলচকে ‘গ্ল্যামার ওয়ার্ডে’ তাঁকে কমই দেখা যায়। সমাজ মাধ্যমে সচিনের একাগ্রতার সঙ্গে তুলনা করে তাঁকে ইতিমধ্যেই বিরাট পরবর্তী ‘কিং’ এর আসনে বসিয়েছেন অনেকেই। জীবনে প্রথমবার মাত্র ২২ বছর বয়সে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নামা, তাও পারথে। পেস সহায়ক পিচে এভাবে বোলারদের দুঃস্বপ্ন হয়ে ওঠা কি সহজ? তবে যশস্বী সহজ করে দেখিয়েছেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান বোলিংয়ের ভিত মিছেল স্টার্ক তাঁকে শুন্য রানে ফিরিয়ে দিয়েছিলেন। তবে যশস্বী জবাব দিতে জানেন। শুধু ব্যাটে নয়, গতকাল মুখেও জবাব দিতে ভোলেননি তিনি। স্টার্কের দ্রুত গতিতে ছুটে আসা একটি বলকে নিপুল দক্ষতায় আটকে দিয়ে চোখে চোখ রেখে বলেন, “তোমার বল আমার কাছে খুব আসতে আসছে।” জবাব ছিল না স্টার্কের কাছে। হেঁসে মুখ ঘুরিয়ে নিলেন কিংবদন্তি বোলার। তারপর আর জবাব দেওয়ার সুযোগও পায়নি অস্ট্রেলিয়া। শতরানের গন্ডি পেরিয়েও থামতে নারাজ তরুণ তুর্কি। অবশেষে রবিবার ১৬১ রানে থামল যশস্বী নামের কালবৈশাখী। একগুচ্ছ রেকর্ড গড়ে মাঠ ছাড়ার সময় তাঁর উদ্দেশ্যে করতালি দিতে দেখা গেল এযুগের সেরা ব্যাটারদের মধ্যে অন্নতম বিরাট কোহলিকেও। করতালি দিতে ভোলেননি খোদ অজিরাও।
আরও পড়ুনঃ Tilak Varma: ফের ১০০! হ্যাট্রিক তিলকের, নিলামের আগে শতরান পেলেন আইয়ারও
বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে নেমে গাভাসকরের নজির ভেঙে দিলেন যশস্বী। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে জীবনের প্রথম অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন। অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টে সর্বোচ্চ ১১৩ রান করার নজির ছিল সুনীল গাভাসকরের দখলে। রবিবার সেই নজিরও ফিকে হয়ে গেল যশস্বীর দাপটে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সেরা ওপেনিং জুটি হিসাবেও নতুন রেকর্ড গড়লেন তিনি। কে এল রাহুলের সঙ্গে জুটিতে তুললেন ২০১ রান। এর আগে অস্ট্রেলিয়ায় ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ ছিল ১৯১ রানের, গাভাসকরের সঙ্গে কৃষ্ণমাচারি শ্রীকান্তের জুটিতে। রবিবার দুপুরের চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৩৫৯/৫ । ৪০ রানে ব্যাট করছেন বিরাট কোহলি, অপর প্রান্তে ১৪ রানে ওয়াশিংটন সুন্দর।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে