Home » ভয়ঙ্কর জানসেন, ৪২ রানেই অলআউট শ্রীলঙ্কা

ভয়ঙ্কর জানসেন, ৪২ রানেই অলআউট শ্রীলঙ্কা

সময় কলকাতা ডেস্ক, ২৮ নভেম্বর :  ৪২ রানেই অলআউট শ্রীলঙ্কা  । ইনিংস শুরু হতে না  হতেই শেষ। ডারবান টেস্টে মার্কো জানসেনের বিধ্বংসী বোলিংয়ে কুপোকাত শ্রীলঙ্কা।

এবছর মাঝেমধ্যেই টেস্টে বিভিন্ন নামী দলকে দ্রুত অলআউট হতে দেখা যাচ্ছে। হালেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে অল আউট হয়ে যায় ভারত। ভারত আবার অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে ১০৪ রানের অলআউট করে দেয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত  ক্রিকেট উপহার দেওয়া শ্রীলঙ্কা ইংল্যান্ডের বিরুদ্ধেও ভালো ব্যাটিংয়ের নজির রেখেছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা দল। মাত্র ১৩. ৪ ওভারে ৪২ রানে শ্রীলঙ্কাকে কচুকাটা করল দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে ভয়ংকর হয়ে উঠলেন  মার্কো জানসেন। ৬. ৪ ওভারে  ১৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নিলেন দীর্ঘদেহী জানসেন। শ্রীলংকার হয়ে সর্বোচ্চ রান কামিন্দু মেন্ডিসের। তিনি করেন ১৩। উল্লেখ্য, প্রথম ইনিংসে ১৯১ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই  প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বেশ স্বস্তিতে দক্ষিণ আফ্রিকা।।

৪২ রানেই অলআউট শ্রীলঙ্কা #৪২ রানেই অলআউট শ্রীলঙ্কা

আরও পড়ুন উইলো কাঠে আলো ছড়াচ্ছেন কেন উইলিয়ামসন

About Post Author