Home » UEFA_Europa_League: আমোরিমের জমানায় প্রথম জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

UEFA_Europa_League: আমোরিমের জমানায় প্রথম জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ নভেম্বরঃ উয়েফা ইউরোপা লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার প্রতিযোগিতার গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের ক্লাবটি হারিয়ে দিল নরওয়ের ক্লাব ব্লোডো গ্লিমেটকে। জোড়া গোল করলেন ডেনমার্কের ফরোয়ার্ড রাশমুস হুইল্যান্ড। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে রইল রেড ডেভিলরা।

আরও পড়ুনঃ UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগে টানা চতুর্থ ম্যাচে জয় বার্সার, বড় জয় অ্যাথলেতিকো মাদ্রিদেরও

আরও পড়ুনঃ UEFA Champions League: চোদ্দ মিনিটের মধ্যে তিন গোল হজম, জয়ে ফেরা হল না গুয়ার্দিওলার সিটির

ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরুর প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল  ম্যানচেস্টার ইউনাইটেড। ৪০ সেকেন্ডের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো। ১৯৯১ সালে ইউরোপের প্রথম সারির প্রতিযোগিয়া এক মিনিটের মধ্যে গোল করেছিল ইউনাইটেড। তারপর প্রায় ৩৩ বছর পেরোনোর পর আবার সেই নজির গড়ল রেড ডেভিলরা। তবে সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। সতেরো মিনিট পর হাকোন ইভজেনের গোলে সমতায় ফেরে নরওয়ের ক্লাব। চার মিনিট পর আবার ধাক্কা খায় ইউনাইটেড শিবির। গোল করে সফরকারী দলকে এগিয়ে দেন ফিলিপ জিংকেরনাগেল। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইউনাইটেড। বিরতির আগেই সমতায় ফেরে ইউনাইটেড। নাসির মাজরাউইয়ির ঠিকানা লেখা পাস থেকে গোল করেন রাশমুস হুইল্যান্ড। বিরতির সময় খেলার ফল ছিল ২-২।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসরা পেরেছেন ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

আরও পড়ুনঃ UEFA Champions League: লিভারপুল যেন অশ্বমেধের ঘোড়া, চ্যাম্পিয়ন্স লিগে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদকেও

বিরতির পর আক্রমণে চাপ বাড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৫০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন হুইল্যান্ড। ম্যানুয়েল উগার্তের বাড়িয়ে দেওয়া পাস থেকে গোল করেন ডেনমার্কের স্ট্রাইকার। তারপর আর খেলায় ফিরতে পারেনি নরওয়ের ক্লাব। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে মাঠ ছাড়ে ইউনাইটেড। আমোরিম দায়িত্ব নেওয়ার পর গত সপ্তাহে প্রিমিয়ার লিগে ইপসউইচের বিরুদ্ধে প্রথম মাঠে নেমেছিল রেড ডেভিলরা। কিন্তু সেই ম্যাচে জিততে পারেনি। ১-১ গোলে ড্র হয়েছিল। তারপর ইউরোপা লিগে দ্বিতীয় ম্যাচে নেমেছিল আমোরিম ব্রিগেড। সেই ম্যাচে শেষ জিতে স্বস্তিতে মাঠ ছাড়লেন তিনি। 

About Post Author