স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ ডিসেম্বরঃ কলকাতার তিন প্রধানের মধ্যে একমাত্র মহামেডান স্পোর্টিংই আইলিগ জিতে ইন্ডিয়ান সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে শুরুতে বেশ নজরও কেড়েছিল চের্নিশভের ছেলেরা। তবে সময় যত গড়াচ্ছে, ততই ফিকে হচ্ছে তাদের পারফরম্যান্স। সোমবার নিজেদজের নবম ম্যাচেও হারের মুখ দেখল সাদা-কালো ব্রিগেড। জেআরডি টাটা কমপ্লেক্সের মাঠে জামশেদপুরের কাছে ১-৩ গোলে হেরে গেল মহামেডান স্পোর্টিং। দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করল কলকাতার অন্যতম প্রধান।

চলতি আইএসএলে খুব ভাল জায়গায় নেই জামশেদপুর। নিজেদের শেষ তিনটি ম্যাচের তিনটিতেই হেরেছিল খালিদ জামিলের দল। সোমবার সেই দলের বিরুদ্ধে কার্যত দাঁড়াতে পারল না মহামেডান। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধে কিছুটা লড়াই করেছিল তারা। তবে কখনই চের্নিশভের ছেলেদের মধ্যে কোনও আগ্রাসন দেখা যায়নি। মাঝমাঠকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন মানজোকি-ইরশাদরা। গোলের সন্ধান না পেলেও, হজমও করতে হয়নি। প্রথমার্ধের শেষের দিকে জোর ধাক্কা খায় মহামেডান। বল ক্লিয়ার করতে গিয়ে মাথায় চোট পান ডিফেন্ডার গৌরব বোরা। কোচ ঝুঁকি না নিয়ে তাঁর পরিবর্তে জোসেফ আদজেইকে নামান। প্রথমার্ধে গোল করতে না পারলেও, হজমও করেনি কলকাতার অন্যতম প্রধান দল।
আরও পড়ুনঃ Kane Williamson: উইলিয়ামসনের নতুন নজির, পিছনে ফেললেন ফ্যাব ফোরের তিন প্রতিদ্বন্দ্বীকে
দ্বিতীয়ার্ধের শুরু থেকে যদিও আক্রমণের ঝাঁজ বাড়ায় জামশেদপুর। গোলের খাতা খোলার জন্য মরিয়া হয়ে ওঠে জামাল ব্রিগেড। ৫২ মিনিটের মাথায় প্রথম গোলের সন্ধান পায় আয়োজকরা। রেই তাচিকাওয়ার থেকে পাস ধরে বক্সে ঢুকে চোখ ধাঁধানো শটে গোল করে যান মহম্মদ সানান। মহামেডানের গোলরক্ষক ভাস্করের কিছুই করার ছিল না। তবে ৬১ মিনিটের মাথায় দল দ্বিতীয় গোল হজম করে তাঁরই ভুলে। জামশেদপুরের ফুটবলারের হেড তিনি বাঁচিয়ে দিলেও বলকে বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন জেভিয়ার সিভেরিও। ৭৯ মিনিটের মাথায় আবার গোল হজম করে সফরকারী দল। জামশেদপুরের হয়ে তিন নম্বর গোল করেন স্টিফেন এজে। ৮৮ মিনিটে একটি গোল শোধ করে মহামেডান। জোদিংলিয়ানা রালতের পাস থেকে গোল করে ব্যবধান কমান মহম্মদ ইরশাদ। শেষের দিকে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে মহামেডান। সংযুক্ত সময়ে একটি পেনাল্টিও আদায় করে নেয় তারা। কিন্তু স্পট থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন ফ্রাঙ্কা। শেষ পর্যন্ত ১-৩ গোলে হেরে মাঠ ছাড়তে হয় গতবারের আইলিগ জয়ীদের।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার