Home » রানা নাকি আকাশদীপ – অ্যাডিলেডে চূড়ান্ত একাদশে কে?

রানা নাকি আকাশদীপ – অ্যাডিলেডে চূড়ান্ত একাদশে কে?

সময় কলকাতা ডেস্ক, ৫ ডিসেম্বর :  অ্যাডিলেডে চূড়ান্ত একাদশে কে ? ভারত আবার খেলতে নামছে অ্যাডিলেডে ।চার বছর আগের কথা। অ্যাডিলেড হয়ে উঠেছিল সফরকারী ভারতীয় দলের দুঃস্বপ্ন। ৯২ বছরের ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতকে ৯ উইকেটে ৩৬ রানে মুড়িয়ে দিয়েছিল অজি বাহিনী।

এবার বর্ডার গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে খেলতে নামছে ভারত। ভারতীয় দল চাইবে চার বছর আগের দুঃস্বপ্ন মুছে ফেলতে। বড় রানের ব্যবধানে প্রথম টেস্ট জিতে ভারতীয় দলের মনবল যতই তুঙ্গে থাকুক, অস্ট্রেলিয়া বাউন্স ব্যাক করতে চাইবে এটাই স্বাভাবিক। দ্বিতীয় টেস্টে হ্যাজেলউড না থাকলেও অস্ট্রেলিয়া মরণ কামড় দিতে চাইবে। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে  পয়েন্ট টেবিলের যা অবস্থা ফাইনালে কোয়ালিফাই করতে হলে  ভারতকে সিরিজ ৪-০ ব্যবধানে জিততে হবে ভারতকে যাও অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে খুবই কঠিন । অস্ট্রেলিয়াকে রুখতে ও পর্যুদস্ত  করতে দল নির্বাচনের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সেরা দলই নামাতে চাইবে ভারত। অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে ফিরছেন। ব্যাটিংয়ে গভীরতা বাড়বে রহিত শর্মা টিমে ঢুকলে- এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু বোলিং বিভাগে কি কোনও পরিবর্তন হবে? এটাই এখন বড় প্রশ্ন।

পিঙ্ক বলের টেস্ট। প্রথম টেস্টে যশপ্রীত বুমরাহ ছিলেন অপ্রতিরোধ্য। তাঁকে মোহাম্মদ সিরাজের পাশাপাশি টেস্টে অভিষেক ঘটানো হর্ষিত রানা যথেষ্ট সহায়তা করেছিলেন। অন্তত প্রথম ইনিংসে। প্রথম ইনিংসেই ৪৮ রানে তিন উইকেট তুলে নিয়েছিলেন রানা। কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রচুর রান দিয়েছিলেন রানা। ৬৯ একটি মাত্র উইকেট পেয়েছিলেন। পিঙ্ক বলে অ্যাডিলেডে দেশের চেয়ে সুইং অনেক বেশি কার্যকরী হবে বলে মনে করছেন রবি শাস্ত্রীর মত একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। রবি শাস্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় টেস্টে হর্ষিত রানার চেয়ে বেশি কার্যকরী হয়ে উঠতে পারেন আকাশদীপ। পিঙ্ক বলের কথা ভেবে ভারতীয় দলে আকাশদীপের অন্তর্ভুক্তি চাইছেন প্রাক্তন তারকা ও ভারতীয় দলের প্রাক্তন ম্যানেজার রবি শাস্ত্রী। এখন দেখার হর্ষিত নাকি আকাশদীপ – কে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের তৃতীয় পেসারের দায়িত্ব সামলান?

অ্যাডিলেডে চূড়ান্ত একাদশে কে ? #অ্যাডিলেডে চূড়ান্ত একাদশে কে

আরও পড়ুন Windies vs Bangladesh: তাইজুলের দাপুটে বোলিংয়ে পনেরো বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট জয় বাংলাদেশের

About Post Author