সময় কলকাতা ডেস্ক : অন্তর্বর্তীকালীন জামিন কুলদীপ সেঙ্গারের। শারীরিক কারণে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন উন্নাও ধর্ষণ মামলায় অভিযুক্ত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার।
বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট ২০১৭ সালে উত্তর প্রদেশের উন্নাওতে নাবালিকাকে ধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগকারী বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দেয়। বহিষ্কৃত বিজেপি নেতাকে চিকিৎসার ভিত্তিতে দুই সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।
বিচারপতি প্রতিভা এম সিংয়ের নেতৃত্বে একটি বেঞ্চ আপাতত সাময়িকভাবে সাজা স্থগিত করে এবং নির্দেশ দেয় যে সেঙ্গারকে তার চিকিৎসার ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য দিল্লির এইমস হাসপাতালে (AIIMS-দিল্লী) ভর্তি করা হবে এবং সেখান থেকে ছেড়ে দেওয়ার পরে অবশ্যই রাজধানীতে থাকতে হবে ।।
অন্তর্বর্তীকালীন জামিন কুলদীপ সেঙ্গারের #অন্তর্বর্তীকালীন_জামিন_কুলদীপ_সেঙ্গারের


More Stories
আকে লোবা কি ইস্টবেঙ্গলের সর্বকালের সবচেয়ে দামি প্লেয়ার?
গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালে প্রজ্ঞানন্দ
চোখের রায়, বিদেশযাত্রার অনুমতি