সময় কলকাতা ডেস্ক, ৮ ডিসেম্বর : বয়স হার মানছে কারণ তাঁর বয়স ৩৮ তবুও বক্সের মধ্যে চিতাবাঘের মত তাঁর গতিবিধি এখনও বহাল। ফুটবলের আন্তর্জাতিক মঞ্চে প্রথম পাঁচ গোলদাতার একজন। সম্প্রতি তিনি অবসর নিতেই ভারতের আর ফুটবলে জয় আসছে না। আন্তর্জাতিক ফুটবল থেকে তাঁর বিদায়ের পরে ফিফা ৱ্যাঙ্কিংয়ে নামতে নামতে ১২৭ নম্বরে এখন ভারতের অবস্থান ।তবুও তিনি আগের মতই ক্ষিপ্র। বয়স সত্যি হার মানছে সুনীল ছেত্রীর কাছে।
আইএসএলের মান কমছে একথা যদি না বলা যায় তাহলে বলতেই হবে সুনীল ছেত্রী বয়সকে প্রবলভাবে হার মানিয়েছেন। শনিবার আইএসএলে বিপক্ষের আন্তর্জাতিক মানের বিদেশী ফুটবলারদের ভোঁতা করে হ্যাটট্রিক পেলেন সুনীল ছেত্রী। ৪-২ গোলে কেরালা ব্লাস্টার্সকে হারানো বেঙ্গালুরুর আইএসএলে স্বপ্নের দৌড় অব্যাহত। সুনীলের অন্যদিকে নোয়া সাদুই বা লুনাকে বড্ড ফ্যাকাশে দেখাল শনিবার। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলে শীর্ষে বেঙ্গালুরু। ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে মোহনবাগান।
বয়স হার মানছে #বয়স হার মানছে
আরও পড়ুন IND vs AUS: হল না অ্যাডিলেডের শাপমোচন! ফের হার ভারতের, সিরিজে সমতা ফেরাল আজিরা


More Stories
গ্রেফতার স্বরূপ বিশ্বাস
দিল্লির রাজস্থান বধ
হাতির হামলায় যুবকের মৃত্যু