সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৮ ডিসেম্বর: প্রথম ম্যাচে জিতে যে আত্মবিশ্বাস পেয়েছিল মেন ইন ব্লু, তাকে তুলে আছার দিল কামিংসের দল। বিরাট, রোহিতদের পরপর দুই ইনিংসে চুপ করিয়ে রাখল অজিরা। ৩৬ রানে অল-আউটের পর ফের লজ্জার নজির গড়ল ভারত। দ্বিতীয় ইনিংসের শেষে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯ রানের টার্গেট দিয়েছিল তাঁরা। যে রান কোনও উইকেট না হারিয়েই মাত্র ৩.২ ওভারে তুলে নিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেড ও উসমান খোয়াজা। অ্যানড্রিউ ম্যাকডোনাল্ডের ছেলেরা গতবারের স্মৃতি ফিরিয়ে আনল। ফের একপেশে ম্যাচে জয়লাভ করল অস্ট্রেলিয়া।
পার্থ টেস্ট জিতে অ্যাডিলেডে ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল ভারত। তবে প্রথম ইনিংসের প্রথম বল থেকেই সেই লক্ষ্য হাতের বাইরে যেতে শুরু করে। বল হাতে অজি পেস বিভাগের শিরদাঁড়া মিচেল স্টার্ক তাঁর জাত চিনিয়ে দিলেন। প্রথম বলেই ভারতের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার যশস্বী জয়স্বালের থাই প্যাড কাঁপিয়ে দিয়েছিলেন। এলবি ডব্লিউতে আউট হয়ে সাজঘরে ফিরে যান যশস্বী। খুব বেশিক্ষন বাইশ গজে দাঁড়াতে পারেননি আর এক ওপেনার কেল এক রাহুলও। এরপর একে একে বিরাট, গিল, রোহিত, পন্থদের সাজঘরের পথ দেখান স্টার্ক ও বোল্যান্ড। দুই অজি পেসারের তান্ডবে বিপর্যয় নেমে আসে ভারতের ব্যাটিংয়ে। তবে ধ্বংস্তূপের উপর দাঁড়িয়েই ভাল খেলে যান নীতিশ কুমার রেড্ডি। তাঁর করা দ্রুত ৪২ রানই সর্বাধিক। যার সৌজন্যে প্রথম ইনিংসের শেষে ভারতের ব্যাটিং ১৮০ রানে থেমে যায়। সেই রান তাড়া করতে নেমে আজিরা দ্রুত খোয়াজার উইকেট হারালেও ম্যাক সুইনি ও লাবুসেন ভাল ব্যাটে বলে খেলতে শুরু করেন। এরপর চতুর্থ উইকেটের পতনে মাঠে নামেন ভারতের জন্য বরাবরের বিষফোঁড়া ট্রভিস হেড। ফের রোহিতের বোলারদের গুঁড়ো করে দিলেন তিনি। প্রায় একশো স্ট্রাইক রেটে ১৪১ বল খেলে করে দিলেন ১৪০ রান। এছাড়াও লাবুসেনের করে যাওয়া ৬৪ রানের উপর ভর করে আজিরা ভারতের দেওয়া লক্ষ্য অচিরেই পার করে, ১৫৭ রানের লম্বা লিড নিয়ে নেয়। যে লিড তুলতে গিয়েই নাকানিচবানি খেয়ে গেল রোহিত ব্রিগেড।
দ্বিতীয় ইনিংসে খেলায় ফিরতে ভারতের দরকার ছিল একটা দ্রূপদী টেস্ট ইনিংস। টেস্ট দুরস্ত ভারত যে রান দ্বিতীয় ইনিংসে করল তা কুড়ির ক্রিকেটের জেতার জন্য যথেষ্ট ছিল না। অজিদের দেওয়া লিড তুলে নিলেও ফের ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ১৯ রানের টার্গেট দিয়ে দশ উইকেট হয়ে যায় ভারত। প্রথম ইনিংসে ১৮০ তে থেমে যাওয়ার দলের প্রত্যাবর্তন দেখতে মুখিয়ে ছিল সমর্থকেরা। তবে দ্বিতীয় ইনিংসে সেই আরও পাঁচ রান পিছিয়ে থেকে মাত্র ১৭৫ রানে গুটিয়ে যায় ভারত। একমাত্র নজর কাড়ার মত ব্যাট করে গেলেন ফের সেই একুশ বছরের নীতিশ কুমার রেড্ডি।
আরও পড়ুনঃ Cristiano Ronaldo: গোল করলেন রোনাল্ডো, বেঞ্জেমার দলের বিরুদ্ধে তবুও হার আল নাসেরের
১৯ রানের টার্গেট নিয়ে হেড ও খোঁজায়ার সামনে বুমরাহদের বল হাতে ছুটে যাওয়া একটা হাস্যকর দৃশ্বই ছিল বটে। দ্বিতীয় টেস্টে মসৃণ জয়ের পর আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের যাত্রা আরও কঠিন হতে চলেছে ভারতের জন্য। এই যবনিকা পতনের পর পরবর্তী ম্যাচে ব্রিসবেনে ভারত ফের জয়ের স্রোতে ফিরতে পারে কি না চোখ থাকবে সেদিকে।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?