Home » “সোজা আঙুলে ঘি না উঠলে, অন্য পদক্ষেপ নিতে হবে”, বিজেপিকে স্পষ্ট বার্তা আরএসএস মুখপাত্রের

“সোজা আঙুলে ঘি না উঠলে, অন্য পদক্ষেপ নিতে হবে”, বিজেপিকে স্পষ্ট বার্তা আরএসএস মুখপাত্রের

সময় কলকাতা ডেস্ক, ১১ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে কেন্দ্রকে পদক্ষেপ নিতে চাপ বাড়াল আরএসএস। কেন্দ্রকে সংঘের বার্তা, বাংলাদেশে মন্দির পুড়ছে, মহিলারা নির্যাতিত। লাগাতার এই ঘটনার পর শুধু নিন্দা ও ব্যবস্থা নেওয়ার বার্তা যথেষ্ট নয়। মোদিকে মোহন বার্তা, সোজা আঙলে ঘি না উঠলে, অন্য পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন: ইসকনের ভক্ত হওয়ায় খুনের হুমকি! বাঁচতে কাঁটাতার পেরতেই ভারতে গ্রেফতার বাংলাদেশি নাবালিকা

সম্প্রতি ঢাকা সফরে গিয়ে বিক্রম মিসরি জানিয়ে দিয়েছিলেন, হাসিনাকে আশ্রয় দিলে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী দিল্লি। মূলত দুই দেশের টলমল কূটনৈতিক পরিস্থিতি ঠিক করতেই ঢাকায় আলোচনা হয় দুই দেশের। সেখানে অবশ্য সংখ্যালঘু নির্যাতনের ঘটনা রুখতে পদক্ষেপের আর্জিও জানানো হয় বাংলাদেশ সরকারের কাছে। তবে শুধুমাত্র কথার চিড়ে ভিজবে বলে মনে করছে না আরএসএস। তাই যেখানে কথায় কাজ হচ্ছে না, সেখানে অন্য পদক্ষেপ নেওয়ার জন্য মোদি সরকারের উপর দিচ্ছে সংঘ। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হিন্দু নির্যাতনের বিষয়টিকে যতটা গুরুত্ব দেওয়া উচিত, তা দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: SYED MUSHTAQ ALI TROPHY: সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টারে হার্দিকের বরোদার কাছে হার বাংলার

এ প্রসঙ্গে নাগপুরের একটি সভা থেকে আরএসএস মুখপাত্র সুনীল আম্বেকর ঝাঁঝালো বার্তা দিলেন বিজেপি সরকারকে।  তাঁর কথায়, “কেন্দ্রের উচিত বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া। সমস্যা সমাধানে যদি কথায় কাজ না হয় সেক্ষেত্রে অন্য রাস্তায় সমাধান খোঁজা হোক।” বাংলাদেশের বর্তমান অবস্থার সঙ্গে মুঘল আমলের তুলনা টেনে আম্বেকর বলেন, “আমাদের মন্দিরে অগ্নিসংযোগ, লুট, মহিলাদের নির্যাতন করা হচ্ছে। এই ধরনের ঘটনা ঘটলে প্রতিটি হিন্দুর মনে রাগ আসা স্বাভাবিক। এর পর শুধুমাত্র নিন্দা করা পর্যাপ্ত নয়। এর বাইরে বেরিয়ে উপযুক্ত পদক্ষেপের প্রয়োজন রয়েছে।” তিনি আরও দাবি করেন, “যা চলছে তার উদ্দেশ্য বাংলাদেশের মাটি হিন্দুশূন্য করা। শুধু বাংলাদেশ নয় পাকিস্তানেও হিন্দুদের উপর নির্যাতন চলছে। আমরা এই ধরনের ঘটনা সহ্য করব না। যদি করা হয় তবে পরবর্তী প্রজন্ম এ বিষয়ে আমাদের কাছে উত্তর চাইবে।”

About Post Author