সময় কলকাতা ডেস্ক, ১১ ডিসেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে চিন্তা দিনে দিনে বাড়ছে। এরই মধ্যে ফের সীমান্তে সেনাদের হাতে গ্রেফতার বাংলাদেশ থেকে পলাতক হিন্দু তরুণী। তাঁর দাবি, ইসকনের ভক্ত হওয়ায় লাগাতার খুনের হুমকি পেয়েছেন, যার জেরেই প্রাণ বাঁচাতে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার ফতেপুরে। রাতেই রায়গঞ্জের হোমে পাঠানো হয়েছে তাঁকে।
হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার তুঙ্গে উঠেছে। এরপর গত অক্টোবরে চিন্ময় প্রভুর মৃত্যুর পর থেকেই মৌলবাদীদের তাণ্ডবে উত্তাল বাংলাদেশ। চরমে হিন্দু নির্যাতন। যার জেরে পড়শী দেশের হিন্দুরা প্রাণের দায়ে ভারতে আসতে মরিয়া। কার্যত ভারতের সীমান্তবর্তী এলাকা গুলিতে সুরক্ষা সুনিশ্চিত করতে কাঁটাতার সংলগ্ন অঞ্চলে নজরদারি বাড়িয়েছে পুলিশ। এই পরিস্থিততেই মঙ্গলবার রাতে ভারতে প্রবেশ করে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা নাবালিকা। জানা গিয়েছে, তার পরিবার ইসকনের ভক্ত। নাবালিকার দাবি, শুধুমাত্র এই অপরাধেই তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। বাবা-মা দুজনেই অসুস্থ। তাই মেয়েকে বাঁচাতে কী করবেন তা বুঝতে পারছিলেন না তাঁরা। শেষে মেয়েকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেন তাঁরা। যদিও কৃতকার্য হননি নাবালিকা। তাঁকে সীমান্তে পাকড়াও করেছে বিএসএফ।
আরও পড়ুন: পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারে ফের ‘রেল রোকো’ অভিযান, চাঙ্গা আট বছর আগের স্মৃতি
আরও পড়ুন: UEFA Champions League: রিয়ালের জয়ে ফেরার দিনে আন্সেলোত্তির চিন্তা বাড়াল এমবাপ্পের চোট


More Stories
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত