সময় কলকাতা ডেস্ক, ১৩ ডিসেম্বরঃ আরও বিপাকে দক্ষিণের তারকা অভিনেতা আল্লু অর্জুন। পুষ্পা-২ ছবির প্রিমিয়ারে পদদলিত হয়ে মৃত্যু হয় এক মহিলার। ছবির অভিনেতা ও তাঁর দলের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। নিম্ন আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন পুষ্পা-২ ছবির নায়ক। কিন্তু শুক্রাবার তাঁর আবেদন মঞ্জুর করলেন না বিচারপতি। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল।
শুক্রবার নিম্নকোর্টের শুনানিতে হাজির করানো হয় অভিনেতাকে। তাঁকে দেখার জন্য আদালত চত্বরে হাজির হয় তাঁর অনুগামীরা। যদিো আদালত চত্বরে গিয়ে অভিনেতা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হন। কী বলেছেন অভিনেতা? তিনি জানিয়েছেন, “আমি পুলিশকে অনুরোধ করেছিলাম পোশাক বদলানোর জন্য। আমি বলেছিলাম একজনকে আমার সঙ্গে পাঠানোর কথাও বলেছিলাম। কিন্তু তাঁরা আমার অনুরোধের প্রতি শ্রদ্ধা দেখাননি। কারও বেডরুমে ঢুকে পড়া অনেকটা বাড়াবাড়ি। আমায় নিয়ে যেতে এসে আপনারা ভুল করেননি।” তবে আদালতে অভিনেতার জামিনের আর্জি মঞ্জু হয়নি।
এই খবর গিয়ে পৌঁছেছে হায়দরাবাদের দিলসুখ নগরের শালিবাহানা নগর এলাকায়। যেখানে বাস করেন বছর চল্লিশের ভাস্কর। দিন দশেক আগে স্ত্রী ও পুত্র-কন্যাকে নিয়ে প্রিয় অভিনেতার ছবি দেখতে গিয়েছিলেন। নিজে বাড়ি ফিরলেও, বাড়ি ফেরেন নি তাঁর স্ত্রী। প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়। আল্লুর গ্রেফতারি নিয়ে ভাস্কর বলেন, ‘দ্রুত মামলা তুলে নেব।’ তবে তিনি নিজের থেকে সেই মামলা তুলে নিতে চান, নাকি চাপের মুখে তাঁর এই সিদ্ধান্ত সেটা জানাননি।
আরও পড়ুনঃ ৬০ দিনেই ফাঁসির সাজা হল জঙ্গিপুর নাবালিকা ধর্ষণকাণ্ডের দোষী দীনবন্ধুর, যাবজ্জীবন কুমর্মে সঙ্গী শুভর
আরও পড়ুনঃ Border Gavaskar Trophy 2024: গাব্বায় ফিরছেন হ্যাজেলউড, বাদ পড়তে চলেছেন অ্যাডিলেড টেস্টের নায়ক
প্রসঙ্গত, পুষ্পা চলচ্চিত্রের অভাবিত সাফল্যের পর পুষ্পা-২ প্রিমিয়ার শো ইতিমধ্যেই সারা দেশে সাড়া ফেলেছে। তবুও আনন্দের মধ্যেও থেকে গিয়েছে বিষাদ। অন্তত আল্লু অর্জুন ও তাঁর সহযোগীদের কাছে বিষয়টি তেমনই। হায়দ্রাবাদে সন্ধ্যা থিয়েটারে পুষ্পা-২ চলচ্চিত্রের প্রিমিয়ার শো দেখতে গিয়ে চলতি মাসের শুরুতে পদদলিত হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। আল্লু অর্জুনের টিম এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ ওঠে। তারপর পুলিশ অভিযোগ দায়ের করেছে সিনেমা হল কর্তৃপক্ষ এবং আল্লু অর্জুনের টিমের বিরুদ্ধে। সেই মামলায় আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দক্ষিণী তারকাকে।


More Stories
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক