স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ ডিসেম্বরঃ পারথ টেস্টে কোমরে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার জস হেজলউড । খেলতে পারেননি অ্যাডিলেডের গোলাপী বলের টেস্টে। তিনি না খেললেও দল জয় পয়েছিল। বল হাতে সফল হয়েছিলেন তাঁর বদলে দলে ঢোকা স্কট বোল্যান্ড । কিন্তু তৃতীয় টেস্টের আগে সুস্থ হয়ে উঠেছেন হেজলউড । ফলে গাব্বায় তাঁর দলে ফেরা প্রায় এক প্রকার নিশ্চিত। কিন্তু তিনি ফিরলে কাকে বাদ পড়তে হবে, তা নিয়ে চলছে জোর জল্পনা।
শনিবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট। পারথে হেরে সিরিজে পিছিয়ে পড়লেও, অ্যাডিলেডে সমতায় ফিরিয়েছে অস্ট্রেলিয়া। গাব্বায় ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে যাওয়াই এখন প্রধান লক্ষ প্যাট কামিন্সদের। তৃতীয় টেস্টের আগে অজি শিবিরকে আরও স্বস্তি জুগিয়েছে জস হেজেলউডের দলে প্রত্যাবর্তন। কোমরের চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠিছেন অভিজ্ঞ অজি পেসার। অধিনায়ক জানিয়েছেন, দলের চিকিৎসকরা তাঁকে খেলার গ্রিন লাইট দিয়েছেন। চোটমুক্ত হয়ে পুরনো ছন্দে নেটে বল করেছেন হেজলউড। ফলে স্টার্ক-কামিন্স-হেজলউড ত্রয়ীকে সামনে রেখেই বোলিং আক্রমণ সাজাচ্ছে আয়োজকরা। হ্যাজলউড ফিরলে দল থেকে বাদ পড়বেন বোল্যান্ড। দিনরাতের টেস্টে দলের জয়ে বড় অবদান ছিল তাঁর। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন মোট পাঁচ উইকেট। কিন্তু তারপরেও তাঁকে বাদ পড়তে হল। যদিও বোল্যান্ডের প্রশংসা করে তাঁর পাশে দাঁড়িয়েছেন কামিন্স। অজি অধিনায়ক জানিয়েছেন, “বোল্যান্ডের জন্য এটা মেনে নেওয়া কঠিন। খুব বেশি সুযোগ গত কয়েক বছরে ও পায়নি। তবে যখনই খেলেছে নিজেকে প্রমাণ করেছে। আশা করছি এই সিরিজের পরবর্তী ম্যাচে আবার দলে ফিরবে।”
আরও পড়ুনঃ UEFA Europa League: জোড়া গোল হইল্যান্ডের, ইউরোপা লিগে জয়ের হ্যাটট্রিক ইউনাইটেডের
গাব্বায় রোহিতদের বিরুদ্ধে কেমন হতে পারে অজিদের প্রথম একাদশ? জানা গিয়েছে, ওপেনিং জুটিতে বদলের আশা নেই। উসমান খোয়াজা ও নাথান ম্যাকসুইনি খেলবেন। তিন, চার, পাঁচ ও ছয় নম্বরে নামবেন যথাক্রমে মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড ও মিচেল মার্শ। দলের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে অ্যালেক্স ক্যারের জায়গাও পাকা। একমাত্র স্পিনার হিসেবে খেলবেন নাথান লিও। দলে রয়েছেন তিন জোরে বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হেজলউড । অর্থাৎ পারথ টিমে যে দল ভারতের কাছে হেরেছিল, সেই দলেই আস্থা রাখছে ব্যাগি গ্রিন শিবির।


More Stories
চেন্নাইকে হারিয়ে প্লে-অফে হায়দ্রাবাদ
পাকিস্তান কি প্রতিশোধ নিতে পারবে?
অবশেষে মুম্বাই ছন্দে, প্রশ্ন সূর্যকে নিয়ে