Home » “বাংলাদেশ নিয়ে চিন্তিত কেন্দ্র”, হিন্দু নির্যাতন প্রসঙ্গে সংসদে বিবৃতি জয়শংকরের

“বাংলাদেশ নিয়ে চিন্তিত কেন্দ্র”, হিন্দু নির্যাতন প্রসঙ্গে সংসদে বিবৃতি জয়শংকরের

সময় কলকাতা ডেস্ক, ১৩ ডিসেম্বর: বঙ্গ বিজেপি থেকে শুরু করে আরএসএস, বাংলাদেশ নিয়ে সকলেই কেন্দ্রের তৎপরতার আশায় মুখিয়ে ছিলেন শেষ কয়েকদিন ধরে। এবার সংসদে বাংলাদেশ নিয়ে বিবৃতি দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর। জানালেন, পড়শি দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ভারত। এবার হিন্দুদের নিরাপত্তা সুচিশ্চিত করতে হবে খোদ বাংলাদেশকেই। কয়েকদিন আগেই ঢাকা সফরে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। বার্তা দিয়েছিলেন হিন্দু নির্যাতন নিয়ে। কিন্তু তাতে ফলপ্রসূ তেমন কিছু হয়নি। মন্দিরে হামলা, ভাঙচুর থেকে হিন্দুদের উপর অত্যাচার লেগেই রয়েছে।

আরও পড়ুন: ১৮ বছরেই বিশ্ব চ্যাম্পিয়ন! মোদী থেকে রাহুল- অভিনন্দনের বন্যায় গুকেশ, শুভেচ্ছা বার্তা দিলেন গুরু বিশ্বনাথনও

সূত্রের দাবি, শুক্রবার সংসদে বিদেশমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বাক বিনিময় হয়েছে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির। তিনি জয়শংকরের উদ্দেশ্যে প্রশ্ন করেন, বাংলাদেশের উন্নয়ন খাতে ১০ বিলিয়ন মার্কিন ডলার ধার্য করা হয়েছে। কিন্তু বাংলাদেশে হিন্দু ও মন্দিরগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার কী কী পদক্ষেপ করছে? যার উত্তরে জয়শংকরের বক্তব্য, “বাংলাদেশ নিয়ে কেন্দ্র সরকার চিন্তিত। কয়েকদিন আগে বিদেশ সচিব বিক্রম মিসরি ঢাকা সফরে গিয়েছিলেন। আশা ছিল কিছু সুরাহা হবে। বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। কিন্তু এখনও সংখ্যালঘুদের উপর অত্যাচার থামেনি।

আরও পড়ুন: সাতসকালে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার মহিলার কাটা মুণ্ডু, চাঞ্চল্য গল্ফ গ্রিনে

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর সোমবার ঢাকায় গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে হিন্দু নির্যাতন প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর পর বুধবার কংগ্রেস সাংসদ শশী তারুরের নেতৃত্বাধীন বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির মুখোমুখি হন বিক্রম। সেখানে তিনি ব্যাখ্যা করেন, ইউনুস এবং তাঁর সরকার সম্পর্কিত শেখ হাসিনার মন্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য কতটা ক্ষতিকারক। বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় নয়াদিল্লি। কিন্তু তারপরেও ঢাকায় সাধারণ জনতার মুখে শোনা গিয়েছে ভারত বিদ্বেষী মন্তব্য। পড়শী দেশের রাজনৈতিক দল বিএনপি ক্রমাগত নিশানা করে চলেছে ভারতকে।

About Post Author