সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর: অযাচিত যৌন সম্পর্কের জেরে মহিলারা ক্রুদ্ধ হলে পুরুষের যৌনাঙ্গ কেটে নেওয়া কি তবে রেওয়াজ হয়ে দাঁড়াল। বিবাহ বহির্ভুত সম্পর্কের জের, দ্বিতীয় স্বামীর যৌনাঙ্গ কেটে নিল স্ত্রী! একই মাসে দু’দুটি হাড় কাঁপানো ঘটনা। অপরাধের সঙ্গে মিল জায়গার নামেরও। প্রথমবার হাওড়ার দোমজুড়, এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের ডোমকল। হাওড়ার ঘটনা যদিও সীমাবদ্ধ ছিল প্রেমিক-প্রেমিকার মধ্যে, তবে এবার ডোমকলের মহিলা কাটলেন নিজের বিবাহিত স্বামীর পুরুষাঙ্গ।
আরও পড়ুনঃ মাসিক ২ লক্ষ খোরপোশের চাপ, যার জেরেই আত্মঘাতী যুবক! বেঙ্গালুরুতে গ্রেফতার অতুলের স্ত্রী
জানা গিয়েছে, দাম্পত্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ। আর তা নিয়ে সম্পর্কে শীতলতা। অশান্তি চরমে পৌঁছতে ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কাটল স্ত্রী। মুর্শিদাবাদের ডোমকল থানার পেচেরপাড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত ওই মহিলার এটি দ্বিতীয় বিয়ে। দুই সন্তানের মা ওই মহিলা হাসানুর শেখের সঙ্গে সংসার করতে শুরু করে। পরিবার সূত্রে খবর, বিয়ের পর থেকে দুজনের অশান্তি লেগেই ছিল। সম্ভবত হাসানুর অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তার তীব্র বিরোধিতা করত ওই মহিলা। সে কারণে ক্রমশ দাম্পত্য সম্পর্ক উষ্ণতা হারায়। শনিবার রাতে অশান্তি আরও চরমে পৌঁছয়।
আরও পড়ুনঃ দু’দিনেই কিনারা গল্ফ গ্রিনের মুণ্ডু উদ্ধার কাণ্ডের! জামাইবাবুর প্রেমে সাড়া না দেওয়াতেই খুন মহিলা
স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ঝামেলার পপর ঘুমিয়ে পড়েন হাসানুর। ঘুমোতে চলে যায় তার স্ত্রীও। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র হাতে হাসানুরের উপর চড়াও হয় মহিলা। কেটে দেয় স্বামীর পুরুষাঙ্গ। যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেন হাসানুর। চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়া হাসানুরকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ স্থানান্তরিত করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর রাগের মাথায় প্রেমিকের যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছিলেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছিল হাওড়ার ডোমজুড়ে। অল্প দিনের সম্পর্কে বেশকিছু বিষয় নিয়ে অশান্তি চলছিল যুগলের মধ্যে। যুবতী জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন প্রেমিক। বাড়ির পাশের বাগানে নিয়ে গিয়ে প্রেমিককে আদরের চলে গাছের সঙ্গে বেঁধে ওই কাণ্ড ঘটিয়েছিলেন তরুণী। প্রেমিকের যৌনাঙ্গ কেটে প্রতিশোধ নিতে চেয়েছিলেন বলেই ধারণা পুলিশের। ঘটনার দিন নিজের কাঁটা যৌনাঙ্গের ভিডিও করে তা সমাজ মাধ্যমে পোস্টও করেছিলেন স্বয়ং আক্রান্ত প্রেমিক। যা অল্প সময়েই ছড়িয়ে পড়েছিল নেটিজেনদের মধ্যে। এবার ফের সেই একইরকম ঘটনায় শিহরিত সকলে।


More Stories
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ