Home » Abhishek Banerjee: “সংবিধান বদলে দিতে চাইছে”, ‘এক দেশ, এক ভোট’ প্রসঙ্গে বিজেপিকে তোপ অভিষেকের

Abhishek Banerjee: “সংবিধান বদলে দিতে চাইছে”, ‘এক দেশ, এক ভোট’ প্রসঙ্গে বিজেপিকে তোপ অভিষেকের

সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর: মোদির ‘এক দেশ এক ভোট’-এর সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। এবার সেই নিয়ে স্বর চড়ালেন পার্টির সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ সোমবার সংসদে ঢোকার মুখে বলেন “বিজেপির এক দেশ, এক ভোটের দাবি হাস্যকর।” তাঁর দাবি যারা বাংলায় আট দফায় ভোট করায়, তাঁরা দেশে এক দফায় নির্বাচন করাবে বলছে, যা অভিষেকের মতে হাস্যকর।

আরও পড়ুনঃ শরীরে রক্ত কমে যাচ্ছে? আয়রনের ঘাটতিতে ভুগছেন? এই তিন টিপস মানলেই ফল হাতেনাতে

এদিন সংসদ ভবনে গিয়েছিলেন অভিষেক। সেখানেই তাঁকে পেয়ে সাংবাদিকরা ‘এক দেশ, এক ভোট’ প্রসঙ্গে প্রশ্ন করেন। জবাবে মমতার মতোই বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “দেশের ১৪০ কোটি মানুষের অধিকার কেড়ে নিয়ে, তাদের বিভ্রান্ত করছে কেন্দ্রের সরকার! যারা বাংলায় আট দফায় নির্বাচন করায়, তারা দেশে এক এক দফায় নির্বাচন করবে! এটা হাস্যকর! ভোটপ্রক্রিয়ায় বদল এনে সংবিধান বদলে দিতে চাইছে বিজেপি।” কথায় কথায় অভিষেক যোগ করেছেন “২ বছর অন্তর অন্তর যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে থাকে তবে কেন্দ্র সরকার চাপে থাকে। মানুষের অধিকার কেড়ে নেওয়া, সংবিধান বদলে দেওয়ার প্রচেষ্টা এটা। আমরা আগেই বলেছিলাম। দেশবাসীর ৫ বছরে ছবার ভোট দেওয়ার অধিকার কেড়ে একবার ভোট দিতে বলছে। এটা হয় নাকি?”

আরও পড়ুনঃ আন্দুল কলেজে শহিদ দিবস পালনের দাবিতে বচসা! ধুন্ধুমার কাণ্ড এসএফআই বমান টিএমসিপির

অভিষেকের দাবি, ‘এক দেশ, এক ভোট’ চালু হলে সরকারের বিশ্বাসযোগ্যতা চলে যাবে। তাঁর আরও অভিযোগ,১৪০ কোটি মানুষের ক্ষমতা, অধিকার কেড়ে নিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে মোদি। যদিও বিজেপির এই সিদ্বান্ত উড়িয়ে দিয়ে তৃণমূল সাংসদের প্রতিশ্রুতি, যতদিন তৃণমূল আছে ততদিন জনতার থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

About Post Author