Home » প্রথম টি-টিয়েন্টিতেই জয় বাংলাদেশের, ম্যাচের হিরো মেহেদি 

প্রথম টি-টিয়েন্টিতেই জয় বাংলাদেশের, ম্যাচের হিরো মেহেদি 

সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বরঃ একদিনের সিরিজে চুনকাম হওয়ার পর, টি-টিয়েন্টিতে জয়ের খাতা খুলল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ লিড নিল লিটন দাসরা। ৭ রানে ক্যারিবিয়ানদের হারিয়ে জয়ী বেঙ্গল টাইগার্স। তবে দলকে নেতৃত্ব দিলেও ফর্ম ফিরে পেলেন না লিটন। সোমবার প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৪৭ রান করে বাংলাদেশ। ওই রান তাড়া করতে নেমে ১৪০ রানেই গুটিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এদিন বাংলাদেশের জয়ের প্রধান কারিগর স্পিনার মেহেদি হাসান।

আরও পড়ুনঃ Premier League: ডার্বি জয় রেড ডেভিলসদের, রুবেল আমরিমেই শাপমোচন

সোমবার টস জিতেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল। বল করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করতে নেমে সফরকারী দল বাংলাদেশের ব্যাটররা একে একে ফিরে যেতে থাকেন সাজঘরে। ৬ রানে মাঠ ছাড়েন তানজিদ হাসান, খাতার খোলার সুযোগই পাননি লিটন,  আফিফ হোসেন ফিরে যান ৮ রানে। ৩০ রানেই ৩ উইকেট হয়ে যায় বাংলাদেশ। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই খেলার হাল ধরেন ওপেনার সৌম্য সরকার এবং পাঁচ নম্বরে নামা জাকের আলি। ১০০ স্ট্রাইক রেটে ২৭ রানে মাঠ ছাড়েন জাকের। পিচে তখনও দাঁড়িয়ে সৌম্য। ছ’নম্বরে নেমে এবার তাঁর সঙ্গে জুটি বাঁধেন মেহদি হাসান। ২৪ বল খেলে ২৬ রান করে অপরাজিত থাকেন তিনি। সৌম্য করেন ৩২ বলে ৪৩ রান। বাংলাদেশের ব্যাটিংয়ে শেষের দিকে ঝড় তোলেন শামিম হোসেন। তাঁর ১৩ বলে ২৭ রানের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে বেঙ্গল টাইগার্সরা ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৪৭ রানের লক্ষ্য স্থির করে।

আরও পড়ুনঃ IND vs AUS BGT: ফের ব্যাটিং বিপর্যয়! ব্যর্থতাই এখন ধারাবাহিকতা কোহলিদের?

ঘরের মাঠে অল্প রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও চিত আয়োজক দল। মেহেদির ঘূর্ণির সামনে গুঁড়িয়ে গেল পাওয়েলেরা। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক পাওয়েল। চার উইকেটের পতনে ব্যাট করতে নেমে তাঁর সংগ্রহ ৬০ রান। খেলেছেন ৩৫ টি বল। সেনাপতির একা হাতে লড়াই প্রশংসা কুড়ালেও জয় এনে দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। ১৯.৫ ওভারে অলআউট হয়ে যায় তাঁরা। ওপেনার জনসন চার্লসের করে যাওয়া ২০ এবং শেষ দিকে শেফার্ডের ২২ রানের সৌজন্যে ১৪০ রানে থেমে যায় ক্যারিবিয়ানরা। মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস ভাঙলেন মেহেদি। ম্যাচ শেষে সেরার খেতাব পেলেন তিনি।

About Post Author