Home » Premier League: ডার্বি জয় রেড ডেভিলসদের, রুবেন আমরিমেই শাপমোচন

Premier League: ডার্বি জয় রেড ডেভিলসদের, রুবেন আমরিমেই শাপমোচন

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৬ ডিসেম্বর: ‘জো জিতা ওহি সিকান্দার’। ম্যাচের প্রতিটি মুহূর্ত যেন সীমানার পটভূমিতে আগে থেকেই লেখা ছিল। প্রথমার্ধেই গোল খেয়ে পিছিয়ে পড়েও, ম্যাচের শেষ মুহূর্তে বাজিমাত করে সিকান্দার রেড ডেভিলসরা। এভাবেও যে ফিরে আসা যায়, আরও একবার প্রমান করে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ডার্বিতে ম্যান ইউনাইটেড ২-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটিকে পরাস্ত করল। রুবেন আমোরিমের গোলে কাটল দীর্ঘ দিনের ডার্বি জয়ের খরা।

আরও পড়ুনঃ শীর্ষ স্থান পেয়েও খুশি নন কোচ মলিনা! ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু

ম্যাচ শুরু প্রথমার্ধে ৩৬ মিনিটে জোসকো গাভারদিওলের গোলে এগিয়ে যায় সিটি। তবু বিষণ্নতা ছুঁতে পারেনি লাল শিবিরকে। বিপক্ষের আক্রমণ সামলে ক্রমাগত প্রতি আক্রমণ চালিয়ে যায় তাঁরা। যদিও এক গোলে পিছিয়েই বিরতিতে যায় ম্যান উইনাইটেড। পেপ গুয়ার্দিওলার ছেলেদের মুখে তখন স্বস্তির ছাপ স্পষ্ট। সবাই যখন ধরে নিয়েছিলেন ফের ডার্বি হারতে চলেছে ইউনাইটেড।

আরও পড়ুনঃ শরীরে রক্ত কমে যাচ্ছে? আয়রনের ঘাটতিতে ভুগছেন? এই তিন টিপস মানলেই ফল হাতেনাতে

এরপর বিরতি থেকে ফিরে ভাল ফুলবল খেললেও গোল পাচ্ছিল না। ম্যান ইউনাইটেড। বক্সের কাছে গিয়েও জালে বল জড়াতে পারেনি সিটির স্ট্রাইকাররাও। অবশেষে ৮৮ মিনিটে গিয়ে ম্যাচের ভাগ্য বদলাতে শুরু করে উইনাইটেড। সিটির বক্সে আমাদকে ফাউল করায় পেনাল্টি পায় ইউনাইটেড। সেই সুযোগ এক ইঞ্চিও হাতছাড়া হতে দেননি অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। পায়ের নিপুণ ধাক্কায় বল জড়িয়ে দেন বিপক্ষের গোলে। খেলায় আসে সমতা। ১-১ গোলেই নির্ধারিত সময় শেষ হওয়ার অপেক্ষা করছিল ম্যান সিটি। ঠিক তখন পরিস্থিতি ৩৬০ ডিগ্রি বদলে দেয় আমাদ দিয়ালোর গোল। ম্যাচের শেষ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের দুরন্ত পাস থেকে সিটির গোলে বল রাখেন তিনি। টক্করের লড়াইয়ে জয় পায় রেড ডিভিলসরা।

এদিন ইউনাইটেডের জয়ের পরে প্রকাশ্যে উঠে আসছে দারুণ এক পরিসংখ্যান। স্পোর্টিং লিসবনের কোচ থাকাকালীন ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়েছিলেন আমোরিম। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নিয়েই প্রথম ডার্বিতে দুর্দান্ত জয় উপহার দিলেন ইউনাইটেডের সমর্থকদের। রবিবার জয়ের ফলে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১২ নম্বর স্থানে আছে ম্যান ইউনাইটেড। আর এই হারে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যান সিটি।

About Post Author